অনুসন্ধান

সিজদার আয়াত লিখলে কি সিজদা আবশ্যক হয়?

প্রশ্ন (১২৯৯৫) : আমি একটি লাইব্রেরীতে টাইপের কাজ করি। এক্ষেত্রে অনেক সময় সিজদার আয়াতও টাইপ করতে হয়। জানার বিষয় হল, সিজদার আয়াত টাইপ করার কারণে আমার উপর সিজদা ওয়াজিব হবে কি না?

আপন ভাগিনাকে যাকাত দেওয়া যাবে কি?

প্রশ্ন (১২৯৯৪) : আমার বড় বোনের প্রথম স্বামী খুবই গরিব। তার সহায়-সম্পত্তিও তেমন নেই। সে দীর্ঘ দিন যাবৎ জেলে আছে। তাই বাধ্য হয়ে বোন তাকে তালাক দিয়ে তার ছেলেসন্তানকে নিয়ে চলে আসে। পরে আমরা তাকে অন্য জায়গায় বিয়ে দেই। তার বর্তমান স্বামী খুব স্বচ্ছল। আমার বোনের বিয়ের মোহরের স্বর্ণালঙ্কার ও নগদ টাকা মিলে ৭০/৮০ হাজার টাকা আছে। তার প্রথম ঘরের ছেলেটি আমাদের তত্ত্বাবধানে থাকে। বর্তমানে তার বয়স ১৩; এখনও নাবালেগ। তার টিউশন ফি ও স্কুলের বেতন মাসে ৪/৫ হাজার টাকা- আমি পরিশোধ করে থাকি। এখন হুজুরের কাছে আমি জানতে চাচ্ছি যে, আমার এ ভাগিনা যাকাত গ্রহণের উপযুক্ত কি না? তার টিউশন ফি ও স্কুলের বেতন যদি আমি যাকাতের নিয়তে পরিশোধ করি, যাকাতের বিষয়টি তাকে না জানিয়ে, তাহলে এতে আমার যাকাত আদায় হবে কি না?

মসজিদের ছাদে বিজ্ঞাপনের জন্য বিলবোর্ড লাগানো যাবে কি?

প্রশ্ন (১২৯৯৩) : আমাদের এলাকার মসজিদের ছাদে একটি প্রসিদ্ধ কোম্পানী তাদের বিজ্ঞাপনের জন্য বিলবোর্ড লাগাতে চাচ্ছে। তারা বলেছে, যেহেতু মসজিদের ছাদ তাই এতে তারা কোনো ছবি ব্যবহার করবে না। আপাতত তারা পাঁচ বছরের জন্য চুক্তি করতে চাচ্ছে। সাধারণত ছাদে নামায পড়ার প্রয়োজন হয় না। ঈদের সময় কখনো প্রয়োজন হয়। আমরা এলাকাবাসী জানতে চাচ্ছি, মসজিদের ছাদে বিজ্ঞাপনের জন্য বিলবোর্ড লাগানো জায়েয হবে কি না?

ব্যবসার আয়ের আংশিক ভাড়া হিসেবে দেওয়ার চুক্তিতে দোকান ভাড়া নেওয়া যাবে কি?

প্রশ্ন (১২৯৯২) : ঢাকায় আমার একটি দোকান। আছে। আমার এক বন্ধু দোকানটি এভাবে ভাড়া নিতে চাচ্ছে যে, সে এখানে ব্যবসা করে যা লাভ হবে তার ৩০% আমাকে দিবে। কোনো সিকিউরিটি মানি বা অ্যাডভান্স দিবে না। জানতে চাই, এভাবে দোকান বাবদ লাভ নেওয়া সহিহ আছে কি না?

কোনো পুরুষ প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করলে কি উক্ত বিয়ে সহিহ হবে?

প্রশ্ন (১২৯৯১) : আমার বান্ধুবির বাবা এক মহিলার সাথে পরকীয়া করে তাকে বিয়ে করে। সেই সময় তিনি তার ১ম স্ত্রীর কাছ থেকে ২য় বিয়ের অনুমতি নেযন নি, এখনো ১ম স্ত্রীকে তালাকও দেন নি। জানার বিষয় হলো, তার ২য় বিয়েটি কি জায়েজ হয়েছে?

স্ত্রী বেঁচে থাকাস্থায় তার বোনকে বিবাহ করা জায়েয আছে কি?

প্রশ্ন (১২৯৯০) : আমাদের এলাকায় এক ব্যক্তি আপন শ্যালিকাকে বিয়ে করে ঢাকায় গিয়ে আত্মগোপন করে। এক মাস পরে তার স্ত্রী এই খবর শুনে স্ট্রোক করে মারা যায়। গত পাঁচ মাস পূর্বে ঐ ব্যক্তি সড়ক দুর্ঘটনায় মারা যায়। এরপর পারিবারিকভাবে সমঝোতার মাধ্যমে তাদেরকে গ্রামের বাড়িতে আনা হয়। লোকটির আগের সংসারে দুই ছেলে এবং এক মেয়ে সন্তান রয়েছে। তার বাবা-মা অনেক আগেই ইন্তেকাল করেছেন। এখন তার ভাইয়েরা চাচ্ছে, তার সন্তানদের মাঝে তার সম্পত্তি বণ্টন করে দিতে। আমাদের মসজিদের ইমাম সাহেব বললেন, দ্বিতীয় স্ত্রী সম্পত্তি থেকে কোনো অংশ পাবে না। তাই হযরতের নিকট বিষয়টির সঠিক সমাধান কামনা করছি। সাথে সাথে তাদের সম্পত্তির বণ্টন-হিসাবও জানতে চাচ্ছি।

কুরআন শরিফে চুমু দেওয়ার বিধান কী?

প্রশ্ন (১২৯৮৯) : কখনো কুরআন শরিফের সাথে অসম্মানজনক আচরণ হয়ে গেলে বা কুরআন তিলাওয়াতের আগে-পরে স্বাভাবিকভাবে আমরা কুরআনে চুমু দেই, চোখে লাগাই। জানার বিষয় হলো, এ ব্যাপারে শরীয়তের বক্তব্য কী? কেউ কেউ এটি করতে দেখলে নিষেধ করেন। মেহেরবানী করে জানালে উপকৃত হব।

ট্রেন চলা অবস্থায় দাঁড়িয়ে নামায পড়তে কষ্ট হলে করণীয় কী?

প্রশ্ন (১২৯৮৮) : এখন প্রায় সব ট্রেনেই নামায আদায়ের ব্যবস্থা থাকে। তবে ট্রেন চলা অবস্থায় ঝাঁকুনির কারণে পড়ে যাওয়ার উপক্রম হয়। তাই দাঁড়িয়ে নামায পড়া বেশ কষ্টকর। তাছাড়া নামায পড়া অবস্থায় ট্রেন দিক পরিবর্তন করলে কেবলা ঠিক রাখা সম্ভব হয় না। এমতাবস্থায় সফরকালে ট্রেনে নামায পড়ব কীভাবে? দয়া করে বিস্তারিত জানিয়ে বাধিত করবেন।

রমজান মাসে কি বিতির নামাযের সব রাকাতেই জোরে কেরাত পড়তে হবে?

প্রশ্ন (১২৯৮৭) : রমযানে বিতিরের নামাযের প্রত্যেক রাকাতে জোরে কেরাত পড়তে হবে নাকি শুধু প্রথম দুই রাকাতে? ছোটদের জন্য লেখা একটি বইয়ে শুধু প্রথম দুই রাকাতে জোরে কেরাত পড়ার কথা বলা হয়েছে। এ বক্তব্যটি কি সঠিক? আশা করি দলীল-প্রমাণসহ বিস্তারিত জানিয়ে কৃতার্থ করবেন।

এলাকায় একাধিক মসজিদ থাকলে কোন মসজিদে নামায আদায় করা উচিত?

প্রশ্ন (১২৯৮৬) : আমাদের এলাকায় দুটি মসজিদ আছে। আমি প্রথম মসজিদের সামনে দিয়ে দ্বিতীয় মসজিদে নামাজ পড়তে যাই। এতে কি কোনো কুরআন হাদিস বিরোধী কাজ হয়?

সিজদার আয়াত তিলাওয়াতের পর রুকুতে উক্ত সিজদার নিয়ত করলে কি তিলাওয়াতে সিজদা আদায় হবে?

প্রশ্ন (১২৯৮৫) : ইদানিং অনেক হাফেজ সাহেবকে তারাবীর নামাযে সিজদার আয়াত পাঠের পর রুকুর মাধ্যমে তা আদায় করতে দেখা যায়। এক্ষেত্রে বেশিরভাগ মুসল্লীরা তো বিষয়টি টেরই পায় না। তাই তারা রুকুতে সিজদা আদায়ের নিয়ত করতে পারে না। জানার বিষয় হল, এক্ষেত্রে ইমামের নিয়ত তাদের জন্য যথেষ্ট হবে কি না? এবং এর মাধ্যমে তাদের সিজদা আদায় হবে কি না?

ভুলে অযু ছাড়া নামায পড়ার পর মনে পড়লে করণীয় কী?

প্রশ্ন (১২৯৮৪) : কারো যদি এশার ফরয আদায়ের সময় অযু ভেঙ্গে যায়। নতুন অযু দিয়ে সে সুন্নত ও বিতর আদায় করে। পরে ওয়াক্তের ভিতরেই মনে পড়ে যে, এশার ফরয অযু ছাড়া পড়া হয়েছিল, তখন কি তাকে ফরযের সাথে সুন্নত ও বিতরও পুনরায় আদায় করতে হবে, না শুধু এশার ফরয আদায় করলেই চলবে?

কবরের পাশে নীরবতা পালন করার বিধান কী?

প্রশ্ন (১২৯৮৩) : অনেক জায়গায় প্রচলন আছে যে, বিশেষ কেউ মারা গেলে তাকে কবর দেওয়ার পর বা পরবর্তীতে বিশেষ কোনো উপলক্ষে তার আত্মীয়-স্বজন ও অন্যান্যরা এসে তার কবরের পাশে দাঁড়িয়ে কিছু সময় নীরবতা পালন করে এবং ফুলের মালা, ফুলের তোড়া কবরের উপর বা কবরের পাশে রাখে। হুযুরের কাছে জানতে চাই, মৃত ব্যক্তির উদ্দেশ্যে তার কবরের পাশে দাঁড়িয়ে নীরবতা পালন এবং তার কবরের উপর বা কবরের পাশে পুষ্পার্ঘ্য অর্পণ করা কতটুকু কুরআন-হাদিস সম্মত? দলীল-প্রমাণসহ জানানোর অনুরোধ রইলো।

আশুরার রোজা কয়টা রাখতে হয়?

প্রশ্ন (১২৯৮২) : আশুরার রোযা কি শুধু ১০ মুহাররমই রাখতে হয়? নাকি এর সাথে আগে বা পরে একদিন মিলিয়ে রাখতে হবে? একজন বলল, শুধু ১০ মুহাররম রাখলেও নাকি তা আশুরার রোযা হিসাবে আদায় হয়ে যাবে। তাই জানতে চাচ্ছি, আসলে সঠিক কোনটি? জানিয়ে বাধিত করবেন।

বুঝমান নাবালেগ বাচ্চাকে যাকাত দেওয়া যাবে কি?

প্রশ্ন (১২৯৮০) : কিছুদিন আগে ছোট এক শিশু আমার কাছে এসে তার চিকিৎসার জন্য সাহায্য চায়। তার বয়স আনুমানিক ৯-১০ বছর হবে। তাকে সহযোগিতার জন্য তার এক আত্মীয়ও তার সাথে ছিল। আমি তার করুণ অবস্থা দেখে খুব কষ্ট পাই এবং তার চিকিৎসার জন্য বড় অংকের যাকাতের টাকা দেওয়ার ইচ্ছা করি। কিন্তু পাশে বসা আমার বড় মামা বাধা দিয়ে বলেন, নাবালেগ বাচ্চাকে যাকাত দিলে যাকাত আদায় হয় না। জানার বিষয় হল, তার এ কথাটি কি ঠিক?

যাকাতের টাকা দিয়ে ছাত্রদের পুরস্কার দেওয়া যাবে কি?

প্রশ্ন (১২৯৭৯) : আমাদের মাদরসার দশজন মেধাবী ছাত্র এ বছর বোর্ড পরিক্ষায় মুমতাজ বিভাগে উত্তীর্ণ হয়েছে। ছাত্রদের কৃতিত্বপূর্ণ এ ফলাফলে খুশী হয়ে মাদরাসার এক হিতাকাঙ্ক্ষী তাদের বড় আকারে পুরস্কার দেওয়ার ইচ্ছা করেছেন। এখন তিনি জানতে চাচ্ছেন, যাকাতের টাকা দিয়ে ছাত্রদের পুরস্কার দেওয়া যাবে কি না?

ফসল গুদামজাত করে রাখার বিধান কী?

প্রশ্ন (১২৯৭৮) : যখন নতুন ফসল কাটা হয় তখন ফসলের দাম কম থাকে। তাই অনেকেই কম দামে ক্রয় করে গুদামজাত করে রাখে। পরবর্তীতে যখন বাজারে বেশি দাম হয় তখন বিক্রি করে দেয়। জানার বিষয় হলো, এভাবে অধিক মুনাফা লাভের আশায় পণ্য গুদামজাত করে রাখতে কি কোনো অসুবিধা আছে?

মাসাহকারী ব্যক্রির পিছনে ইক্তিদা করা সহিহ আছে কি?

প্রশ্ন (১২৯৭৭) : আমাদের মসজিদের ইমাম সাহেব সড়ক দুর্ঘটনার শিকার হন। ফলে তার হাত ভেঙে যায়। হাতে প্লাস্টার করা হয়। এখন তিনি প্লাস্টারের উপর মাসেহ করে নামায পড়ান। জানার বিষয় হল, এমতাবস্থায় ইমাম সাহেবের পেছনে আমাদের ইক্তিদা কি সহিহ হবে? জানিয়ে বাধিত করবেন।