অনুসন্ধান

সুন্নতে মুয়াক্কাদা আদায় না করলে কি ফরজ হবে না

প্রশ্ন (৪৯৯২) : ফরজ আদায়ের শুদ্ধতা কি ফরজের পূর্বে সুন্নতে মুয়াক্কাদা নামাজগুলোর উপর নির্ভরশীল? সুন্নতে মুয়াক্কাদা নামাজগুলো আদায় না করলে কি ফরজ হবে না?

সম্মতি ছাড়া জোরপূর্বক বিয়ে দিলে করণীয় কী

প্রশ্ন (৪৯৯০) : আমার পিতা একটি ছেরের সাথে আমার বিয়ে ঠিক করে। আমি সেই বিয়েতে সম্মত ছিলাম না। কিন্তু বিয়ের সময় কিছু না বলে চুপ ছিলাম। বর্তমানে আমি আমার স্বামীর সাথে ঘর সংসার করছি। জানতে চাচ্ছি, এক্ষেত্রে আমার করণীয় কী?

শরিয়তের দৃষ্টিতে আলমগীর নাম রাখা কি অবৈধ

প্রশ্ন (৪৯৮৫) : আমার নাম আলমগীর। কিছুদিন আগে এক ব্যক্তি বলল, শরিয়তের দৃষ্টিতে আলমগীর নাম রাখা জায়েয নেই। জানতে চাচ্ছি, উক্ত ব্যক্তির কথা কি সঠিক? এখন কি আমার নাম পরিবর্তন করে ফেলতে হবে?

লাউড ‍স্পিকারে কুরআন তেলাওয়াত বাজানো যাবে কি

প্রশ্ন (৪৯৮৪) : বর্তমানে বিভিন্ন দোকানের মালিক সকাল বেলা দোকান খুলে কুরআন তেলাওয়াত লাউড ‍স্পিকারের মাধ্যমে বাজিয়ে থাকে। জানতে চাচ্ছি, তাদের এ কাজটি কি সঠিক হচ্ছে?

রোগীর কাছ থেকে অতিরিক্ত বিল নেওয়া যাবে কি

প্রশ্ন (৪৯৮৩) : আমি এক হাসপাতালে কর্মরত। আমাদের হাসপাতালে নিয়ম আছে যে, রোগীদের যে বিল আসে তা থেকে অতিরিক্ত বিল ধরে বিলের নির্ধারিত পরিমাণ টাকা হাসপাতালে জমা দিয়ে অতিরিক্ত টাকা নিজে রেখে দেওয়া যায়। জানতে চাচ্ছি, এভাবে অতিরিক্ত বিল ধরে রোগীদের কাছ থেকে টাকা নেওয়া যাবে কি?

রুমমেট হিন্দু হলে সে রুমে নামাজ পড়া যাবে কি

প্রশ্ন (৪৯৮২) : আমি ভার্সিটির হোস্টেলে থেকে পড়াশোনা করি। আমার রুমমেট একজন হিন্দু। সে ঐ রুমে পূজা করে থাকে। আমার প্রশ্ন হল, আমি সেই রুমে নামাজ পড়তে পারব কি?

মৃত বাচ্চার আকীকা করতে হবে কি

প্রশ্ন (৪৯৭৮) : আমার এক আত্মীয়ের একটি ছেলে ভূমিষ্ট হওয়ার কিছুক্ষণ পর মারা যায়। জানতে চাচ্ছি, সেই বাচ্চার আকীকা করতে হবে কি?