অনুসন্ধান

৪০ দিনের আগে রক্ত বন্ধ হয়ে আবার আসলে তা হায়েজ হবে কি

প্রশ্ন (৫১১৪) : কোনো নারীর নেফাস চলা অবস্থায় ১০ দিনের মাথায় রক্ত বন্ধ হয়ে যায়। ১৫তম দিন থেকে আবার রক্ত আসে। প্রশ্ন হল, পরবর্তী রক্ত কি হায়েজ হিসেবে গণ্য হবে?

নারীরা বিদেশী ভাষা শিক্ষার কোর্স করতে পারবে কি

প্রশ্ন (৫১১১) : আমার স্বামী কোরিয়াতে থাকেন। কিছুদিন পর তিনি আমাকে সেখানে নিয়ে যাবেন। এর আগেই আমাকে কোরিয়ান ভাষা শিখতে হবে। জানতে চাচ্ছি, পূর্ণ শরয়ি পর্দা রক্ষা করে আমি কোরিয়ান ভাষা শিক্ষার কোর্স করতে পারব কি?

না জেনে কসরের পরিবর্তে পূর্ণ নামাজ পড়লে কি গুনাহ হবে

প্রশ্ন (৫১০৫) : বিয়ের পর নারীদের নিজ বাবার বাড়িতে গেলে কসর পড়তে হয়। এই মাসআলাটি আমার জানা ছিল না। তাই এতদিন আমি বাবার বাড়িতে গেলে পূর্ণ নামাজই পড়তাম। কিছুদিন আগে জানতে পারি যে, আমার উক্ত কাজটি ভুল ছিল। জানতে চাচ্ছি, না জেনে পূর্ণ নামাজ পড়ার কারণে কি আমার গুনাহ হয়েছে?

দ্বিতীয়বার আকদ করলে কোনো সমস্যা আছে কি

প্রশ্ন (৫১০৪) : আমি আমার স্ত্রীকে বিয়ের আগ থেকেই পছন্দ করতাম। কিন্তু আমাদের ধারণা ছিল যে, আমাদের পরিবারের আমাদের বিয়ে মেনে নিবে না। তাই পরিবারকে না জানিয়ে আমি আমার স্ত্রীকে গোপনে বিয়ে করে নিয়েছিলাম। পরবর্তীতে পরিবারের কাছে প্রস্তাব দেওয়া হলে তারা সম্মত হয়ে যায় এবং পুনরায় ধুমধাম করে আমাদের বিয়ে দেয়। জানতে চাচ্ছি, দ্বিতীয়বার আকদ করতে কি শরিয়তের দৃষ্টিতে কোনো সমস্যা আছে?

ডিগ্রি ছাড়া নামের আগে ডাক্তার শব্দ যুক্ত করা যাবে কি

প্রশ্ন (৫১০৩) : জনৈক ব্যক্তি প্রাতিষ্ঠানিকভাবে মেডিকেল কলেজে পড়া লেখা করেনি। কিন্তু সে ডাক্তারি বিদ্যা সম্পর্কে অভিজ্ঞ এবং তার চিকিৎসা দ্বারা রোগী সুস্থও হয়। জানার বিষয় হল, সে তার নামের শুরুতে ডাক্তার শব্দ যুক্ত করতে পারবে কি?

জেনে শুনে মিথ্যা প্রতিবেদন টাইপ করা যাবে কি

প্রশ্ন (৫১০১) : আমি এক প্রতিষ্ঠানে কম্পিউটার অপারেটর হিসেবে দায়িত্বরত আছি। প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা বিভিন্ন সময় আমাকে দিয়ে তাদের প্রতিবেদন লেখায়। সে সকল প্রতিবেদনে অনেক মিথ্যা তথ্য থাকে। জানতে চাচ্ছি, ঐ সকল মিথ্যা তথ্য সম্বলিত প্রতিবেদন টাইপ করে দেওয়া আমার জন্য বৈধ হচ্ছে কি?