অনুসন্ধান

বিধবা নারী তার ছেলের বাসায় ইদ্দত পালন করতে পারবে কি

প্রশ্ন (৫১৫৫) : আমার চাচা কিছুদিন আগে মারা গিয়েছেন। চাচার সকল সন্তানরা ঢাকায় প্রতিষ্ঠিত এবং বসবাসরত। চাচি গ্রামে একাই। তাকে দেখার জন্য কোনো আত্মীয় স্বজন নেই। বর্তমানে তিনি একা বাড়িতে থাকতে প্রচণ্ড ভয় পাচ্ছেন। জানতে চাচ্ছি, তিনি কি ঢাকায় এসে তার ছেলের বাড়িতে ইদ্দত পালন করতে পারবেন কি?

ফোনের মাধ্যমে উকিল নিযুক্ত করলে হবে কি

প্রশ্ন (৫১৫৩) : আমি বিদেশ থাকি। দেশে একটি মেয়েকে পছন্দ হওয়ায় পারিবারিকভাবে আমার বিয়ে ঠিক হয়। দেশে এসে আমি বিয়ে করতে চেয়েছিলাম। কিন্তু মেয়েপক্ষ এখনই বিয়ে দিতে চাচ্ছে। প্রশ্ন হল, আমি যদি ফোনের মাধ্যমে কাউকে বিয়ের উকিল নিযুক্ত করি তাহলে বিয়ে শুদ্ধ হবে কি?

ফিতরার টাকা দিয়ে পাঠাগারের কিতাব কেনা যাবে কি

প্রশ্ন (৫১৫২) : আমি একটি ছোট মাদরাসার পরিচালক। আমার কাছে ফিতরার কিছু টাকা আছে। মাদরাসার পাঠাগারের কিছু কিতাবও প্রয়োজন। জানতে চাচ্ছি, আমি কি সেই টাকা দিয়ে পাঠাগারের কিতাব কিনতে পারব?

ফিতরা দিয়ে মসজিদ নির্মাণ করা যাবে কি

প্রশ্ন (৫১৫১) : আমার কাছে দশ হাজার টাকার মত ফিতরার টাকা আছে। আমাদের এলাকায় একটি মসজিদ নির্মিত হচ্ছে। জানতে চাচ্ছি, সেই নির্মাণকার্যে ফিতরার টাকাগুলো দেওয়া যাবে কি?

পুরাতন পত্রিকা হাত মোছার কাজে ব্যবহার করা যাবে কি

প্রশ্ন (৫১৫০) : আমার একটি হোটেল রয়েছে। কাস্টমারদের হাত মোছার জন্য টিস্যুর পরিবর্তে পুরাতন পত্রিকার টুকরো দিয়ে থাকি। জানতে চাচ্ছি, এভাবে হাত মোছার জন্য পুরাতন পত্রিকার টুকরো দেওয়া শরিয়তের দৃষ্টিতে কেমন?

পূজা উপলক্ষ্যে রান্না করা খাবার খাওয়া যাবে কি

প্রশ্ন (৫১৪৯) : আমার এক হিন্দু প্রতিবেশি তাদের পূজা উপলক্ষ্যে কোনো খাবার রান্না করলে আমাদের বাসায় দিয়ে যায়। জানতে চাচ্ছি, সেসকল খাবার খাওয়া বৈধ হবে কি?

পাওয়া মোবাইলের জরিমানা দিতে হবে কি

প্রশ্ন (৫১৪৬) : আমি একজন উবার চালক। এক সপ্তাহ আগে ট্রিপ শেষে বাসায় যাওয়ার সময় একজন আরোহী রাস্তা থেকে উঠিয়ে নেই। সে তার গন্তব্যে পৌঁছে ভাড়া দিয়ে চলে যায়। ভুলক্রমে সে তার একটি নতুন মোবাইলের প্যাকেট ফেলে যায়। দীর্ঘদিন তার অনুসন্ধান করেও খোঁজ পাইনি। পরবর্তীতে তা এক গরিবকে দান করে দেই। এর কিছুদিন পর তার সাথে সাক্ষাত হলে সে ঐ মোবাইল দাবি করে। অপরদিকে ঐ গরিব ব্যক্তিটি মোবাইলটি বিক্রি করে দিয়েছে। জানতে চাচ্ছি, এখন আমার করণীয় কী?

নির্জনবাস হওয়ার আগে স্বামী মারা গেলে স্ত্রী মোহর পাবে কি

প্রশ্ন (৫১৪৫) : নির্জনবাস হওয়ার আগেই যদি স্বামী মারা যায় তাহলে স্ত্রী মোহর পাবে কি? আমাদের এলাকায় এমন ঘটনা ঘটেছে। দ্রুত উত্তর জানালে বাধিত হবো।

নাপাক ব্যক্তির রান্না খাওয়া যাবে কি

প্রশ্ন (৫১৪৪) : আমার আত্মীয়দের অনেকে মনে করে নাপাক অবস্থায় রান্না-বান্না করা যায় না। কেউ নাপাক অবস্থায় রান্না করলে সেই রান্না খাওয়া যায় না। জানতে চাচ্ছি, উক্ত ধারনাটি কতটুকু সঠিক?

তালাকের সন্দেহ হলে তালাক পতিত হবে কি

প্রশ্ন (৫১৪২) : আমি মাদরায় পড়ুয়া। ছাত্র থাকাবস্থায় একদিন ক্লাসে তালাকের আলোচনা চলছিল। আমাদের এক সাথী বলে বসে, আমি বিয়ে করলেই তালাক। আরো কয়েকজন উক্ত কথাটি বলে। তবে আমি বলেছি কিনা তা স্পষ্ট মনে নেই। কিছুদিন আগে আমি বিয়ে করেছি। উক্ত বিষয়টি নিয়ে খুব পেরেশানিতে আছি। জানতে চাচ্ছি, আমার স্ত্রী কি তালাক হয়ে যাবে?

যুবতী নারী সালাম দিলে করণীয় কী

প্রশ্ন (৫১৩৯) : আমি মাদরাসায় পড়ালেখা করি। কখনো এমন হয় যে, রাস্তা দিয়ে চলার সময় যুবতী নারীরা সালাম দিয়ে থাকে। জানতে চাচ্ছি, যুবতী নারীরা সালাম দিলে করণীয় কী?