অনুসন্ধান

লভ্যাংশ হিসেবে ক্ষতি নির্ধারণ করা যাবে কি

প্রশ্ন (৫৪৫৫) : আমি ও আমার মামাত ভাই শরিকানার ভিত্তিতে ব্যবসায় অংশীদার হয়েছি। আমাদের লভ্যাংশ যথাক্রমে ৬০% ও ৪০% হিসেবে নির্ধারিত হয়েছে। আমরা এভাবে চুক্তি করেছি যে, যে লোকসান হবে তা আমাদের মাঝে ৬০% ও ৪০% হিসেবে বণ্টিত হবে। উল্লেখ্য, আমাদের মূলধন সমান। জানতে চাচ্ছি, এভাবে চুক্তি করা কি সহিহ হয়েছে?

লুঙ্গি খুলে ফেলায় রাসূল (সা.) কি বেহুঁশ হয়ে গিয়েছিলেন

প্রশ্ন (৫৪৫২) : ছোটকালে একটি ঘটনা শুনেছিলাম যে, একবার বাল্যকালে রাসূল (সা.)-এর লুঙ্গি খুলে ফেলার কারণে তিনি বেহুঁশ হয়ে গিয়েছিলেন। জানতে চাচ্ছি, উক্ত ঘটনা কি সঠিক?

রোগমুক্তির আগেই মান্নতের পশু মারা গেলে কী করবে

প্রশ্ন (৫৪৫১) : আমার দাদির একটি ছাগল ছিল। তিনি মান্নত করেন, তিনি সুস্থ হলে তার ছাগলটি মাদরাসায় দান করবেন। কিন্তু তিনি সুস্থ হওয়ার আগেই ছাগলটি মারা যায়। এর কিছুদিন পর তিনি সুস্থ হন। জানতে চাচ্ছি, উক্ত ছাগলের মূল্য কি সদকা করে দিতে হবে?

রাসূল (সা.) ও ইয়াতীমের প্রতিপালনকারীর মর্যাদা কি এক হবে

প্রশ্ন (৫৪৪৯) : কিছুদিন আগে একটি বইয়ে পেলাম, রাসূল (সা.) ও ইয়াতীমের প্রতিপালনকারী একই সাথে জান্নাতে থাকবে। জানতে চাচ্ছি, তাহলে রাসূল (সা.) ও ইয়াতীমের প্রতিপালনকারীর মর্যাদা ও স্তর এক হবে?

মৃত্যুবার্ষিকির আয়োজনে ডেকোরেশনের জিনিসপত্র ভাড়া দেয়া যাবে কি

প্রশ্ন (৫৪৪৩) : আমার ডেকোরেশনের ব্যবসা আছে। বৈধ অনুষ্ঠানে মানুষ যেভাবে ডেকোরেশনের জিনিসপত্র ভাড়া নিয়ে থাকে। ঠিক তেমনিভাবে অবৈধ অনুষ্ঠানেও ভাড়া নিয়ে থাকে। জানতে চাচ্ছি, মৃত্যুবার্ষিকির আয়োজনে ডেকোরেশনের জিনিসপত্র ভাড়া দেওয়া যাবে কি?

মসজিদের মাইকে হারানো সংবাদ প্রচার করা যাবে কি

প্রশ্ন (৫৪৪২) : আমাদের এলাকায় কোনো বাচ্চা হারানো গেলে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়। জানতে চাচ্ছি, এভাবে মসজিদের মাইকে হারানো সংবাদ প্রচার করা যাবে কি?

মৃত্যু থেকে বাঁচানোর জন্য সাইন করলে তালাক হবে কি

প্রশ্ন (৫৪৩৯) : কিছুদিন আগে আমি পালিয়ে বিয়ে করি। আমার শ্বশুর বাড়ির লোকেরা আমার স্ত্রীকে জিম্মি করে আমাকে হুমকি দেয় যে, আমি যদি তালাকনামায় সাইন না করি তাহলে আমার স্ত্রীকে হত্যা করে ফেলবে। স্ত্রীর প্রাণ রক্ষার্থে আমি সাইন করি। কিন্তু আমার তালাক দেওয়ার নিয়ত ছিল না এবং মুখেও কিছু বলিনি। জানতে চাচ্ছি, সাইন করার কারণে কি তালাক হয়েছে?