অনুসন্ধান

বড় কোনো ব্যক্তির কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করা কি শরিয়ত সম্মত

প্রশ্ন (৫৬১৫) : বর্তমানে দেখা যায়, বড় কোনো ব্যক্তিত্ব মারা গেলে বিভিন্ন সময়ে বিভিন্ন শ্রেণির লোক তার কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করে থাকে। জানতে চাচ্ছি, উক্ত কাজটি কি শরিয়ত সম্মত?

বছরান্তে যাকাত বের করার পর সম্পদ কমবেশি হলে করণীয় কী

প্রশ্ন (৫৬১৪) : আমি বছরান্তে যাকাতের হিসাব বের করার পর যদি পরবর্তীতে সম্পদ বৃদ্ধিপ্রাপ্ত হয় তাহলে তা কি পুনরায় হিসাব করে যাকাতের অন্তর্ভুক্ত করে দিতে হবে?

ফরজের শেষ দুই রাকাতে শুধু ফাতিহা পড়ার কোনো দলিল আছে কি?

প্রশ্ন (৫৬১২) : চার রাকাত বিশিষ্ট ফরজ নামাজের শেষ দুই রাকাতে শুধু সূরা ফাতিহা পড়তে হয়। জানতে চাচ্ছি, এ ব্যাপারে কোনো দলিল বিদ্যমান আছে কি?

পুরাতন কবরে নতুন লাশ কবর দেওয়া যাবে কি

প্রশ্ন (৫৬১০) : আমাদের এলাকায় একটি পুরাতন কবরস্থান আছে। বর্তমানে কবরস্থানটি প্রায় ভরে গিয়েছে। জানতে চাচ্ছি, একেবারে পুরাতন কবরগুলোতে নতুন করে লাশ কবর দেওয়া যাবে কি?

প্যাগোডায় মাগরিবের নামাজ পড়া যাবে কি

প্রশ্ন (৫৬০৯) : আমাদের এলাকার বৌদ্ধরা তাদের প্যাগোডায় এলাকার মুসলমানদের জন্য ইফতারির আয়োজন করেছে এবং সেখানে মাগরিবের নামাজের ব্যবস্থাও করেছে। জানতে চাচ্ছি, সেখানে নামাজ পড়লে নামাজ হবে কি?

পূজায় উদ্বোধনী বক্তব্য দিলে কি ঈমান চলে যাবে

প্রশ্ন (৫৬০৮) : আমি রাজনীতির সাথে জড়িত। আমার এলাকার পূজা মন্ডপে এ বছর আমাকে উদ্বোধনী বক্তব্য দেওয়ার জন্য আবেদন করা হয়েছে। জানতে চাচ্ছি, সেখানে বক্তব্য দিলে কি আমার ঈমানের কোনো ক্ষতি হবে?

পাঁচ বছর দুই ভরি পরিমাণ স্বর্ণের যাকাত না দেওয়া হলে করণীয় কী

প্রশ্ন (৫৬০৭) : আমার জানা মতে কাছে ১০ ভরি স্বর্ণ ছিল। আমার বিয়ে হয়েছে পাঁচ বছর আগে। বিয়ের সময় আমি দুই ভরি স্বর্ণ গিফট পেয়েছিলাম। যার কথা আমার মনে ছিল না। প্রতি বছরই শুধু ১০ ভরি স্বর্ণের যাকাত দিয়েছি। কিন্তু সেই দুই ভরি স্বর্ণের যাকাত দেওয়া হয়নি। জানতে চাচ্ছি, সেই দুই ভরি স্বর্ণের যাকাত কিভাবে দিব?

তৃতীয় রাকাতে ভুলে বসলে কি সাহু সেজদা দিতে হবে

প্রশ্ন (৫৬০০) : কিছুদিন আগে আমাদের মসজিদের ইমাম সাহেব এশার নামাজের তৃতীয় রাকাতে ভুলে বসে যান। মুসল্লীরা তাকবীর দেওয়ার সাথে সাথেই আবার দাঁড়িয়ে যান। পরবর্তীতে সাহু সেজদা ছাড়াই নামাজ শেষ করেন। নামাজ শেষে এক ব্যক্তি বলে, তৃতীয় রাকাতে ভুলে বৈঠক করলে সাহু সেজদা দিতেই হয়। অন্যথায় নামাজ হয় না। জানতে চাচ্ছি, উক্ত ব্যক্তির কথা কি সঠিক?

যোহরের সুন্নত না পড়ে ইমামতি করা যাবে কি

প্রশ্ন (৫৫৯৯) : আমি এক মসজিদের ইমামের দায়িত্বে নিয়োজিত। কখনো যোহরের আগে সময় কম থাকলে সুন্নত না পড়ে যোহরের ইমামতি করি। যোহরের পর সেই চার রাকাত আদায় করে নেই। জানতে চাচ্ছি, আমার ইমামতিতে কোনো সমস্যা হচ্ছে কি?