অনুসন্ধান

তাকবীর না বললে কি নামায হবে

প্রশ্ন (৯৭১৪) : গত ঈদের নামাযে আমি ইদগাহে গিয়ে দেখি ইমাম সাহেব প্রথম রাকাতের কেরাত শেষ করে ফেলেছেন এবং রুকুতে গিয়েছেন। আমিও তার সাথে রুকুতে গিয়ে শরিক হই। বাকি নামায যথারীতি শেষ করি। কিন্তু প্রথম রাকাতের অতিরিক্ত তাকবীরগুলো আর আদায় করিনি। জানতে চাচ্ছি, আমার সেদিনের ঈদের নামায সহিহ হয়েছিল কি?

জেলখানায় জুমআ পড়া যাবে কি

প্রশ্ন (৯৭১৩) : আমি কিছুদিন জেলে ছিলাম। সেখানে কয়েদিদের জন্য জামাতে নামায আদায়ের নির্দিষ্ট স্থান রয়েছে। সেখানে সব কয়েদিরা মিলে জুমআও আদায় করে। জানতে চাচ্ছি, সেখানে জুমআ আদায় শুদ্ধ হয়েছিল কি?

চার রাকাতের নিয়ত করে দুই রাকাত পড়লে কী হুকুম

প্রশ্ন (৯৭১০) : আমি কিছুদিন আগে চার রাকাত নফল নামায পড়ার নিয়ত করি এবং নামায শুরু করি। কিন্তু নামায শুরু করার পর আমার দুধের বাচ্চা কান্নাকাটি শুরু করে। দুই রাকাত পড়ে আমি সালাম ফিরিয়ে ফেলি। জানতে চাচ্ছি, বাকি দুই রাকাতের কাযা করতে হবে কি?

গীর্জায় নামায পড়া যাবে কি

প্রশ্ন (৯৭০৯) : আমি ইউরোপে পড়া লেখা করার জন্য এসেছি। এখানে মসজিদগুলো অনেক দূরে। ভার্সিটিতে থাকা অবস্থায় যোহরের ওয়াক্ত হয়ে যায়। তখন মসজিদে গিয়ে নামায পড়া সম্ভব হয় না। জানতে চাচ্ছি, আমাদের ভার্সিটির গীর্জায় একপাশে যে নামাযের ব্যবস্থা আছে সেখানে নামায পড়া যাবে কি?

কারেন্ট চলে গেলে কি বাহিরে এসে পুনরায় আযান দিতে হবে

প্রশ্ন (৯৭০৬) : আমাদের মসজিদের ভিতরে আযান দেওয়ার ব্যবস্থা। জানতে চাচ্ছি, আযান দেওয়ার সময় যদি কারেন্ট চলে যায় তাহলে মসজিদ থেকে বের হয়ে পুনরায় আযান দিতে হবে কি?

কাযা নামায কি পড়তেই হবে

প্রশ্ন (৯৭০৫) : দ্বীনের জ্ঞান না থাকার কারণে যে সকল ফরয নামায কাযা হয়ে গিয়েছে সেগুলোর কাযা কি করতেই হবে?

ওযরের কারণে মসজিদের বারান্দায় দাঁড়ানো যাবে কি

প্রশ্ন (৯৭০৪) : আমার ঠান্ডার সমস্যা আছে। আমাদের এলাকার মসজিদে বেশি পাওয়ার দিয়ে এসি ছাড়ে। এতে মসজিদের ভিতরে নামাযে দাঁড়ালে আমার ক্ষতি হয়। জানতে চাচ্ছি, আমি মসজিদের বারান্দায় দাঁড়িয়ে ইমামের ইকতেদা করতে পারব কি?

আসসালাতু খাইরুম মিনান নাউম পুনরায় বলে আযান হবে কি

প্রশ্ন (৯৬৯৮) : আমি একবার ফজরের নামাযে আসসালাতু খাইরুম মিনান নাউম না বলে আল্লাহু আকবার বলে ফেলি। সাথে স্মরণ হওয়ায় পুনরায় আসসালাতু খাইরুম মিনান নাউম বলে আবার আল্লাহু আকবার বলি। জানতে চাচ্ছি, আমার সেদিনের আযান হয়েছিল কি?