অনুসন্ধান

মেয়াদ শেষে ভাড়ার টাকা ফেরত নেওয়ার চুক্তি করা যাবে কি

প্রশ্ন (৯৮৫৫) : আমি এক বছরের জন্য একটি পুকুর ভাড়া নিতে চাচ্ছি। এই এক বছর আমি তাতে মাছ চাষ করব এবং তা বিক্রি করে সমস্ত লাভ আমি গ্রহণ করব। লাভ ক্ষতি সব আমারই থাকবে। তবে চুক্তির মেয়াদ শেষ হলে যত টাকা দিয়ে আমি পুকুরটি ভাড়া নিয়েছিলাম তা মালিক আমাকে আবার ফেরত দিয়ে দিবে। জানতে চাচ্ছি, এমন চুক্তি করা কি বৈধ?

টাকা উঠানোর খরচ কে দিবে

প্রশ্ন (৯৮৫২) : হাতে হাতে ঋণ নিয়ে ফেরত দেওয়ার সময় যদি বিকাশের মাধ্যমে দেওয়া হয় তাহলে উঠানোর খরচ কে দিবে?

চুক্তি অনুযায়ী বিল পরিশোধ করতে হবে কি

প্রশ্ন (৯৮৪৯) : আমি স্বল্প সময়ের জন্য একটি রুম ভাড়া নেই। শুধু একটি কম্পিউটার চালানোর জন্য পাশের রুম থেকে একটি কারেন্টের লাইন নেই। তাদের সাথে এভাবে চুক্তি করি যে, কম্পিউটারে যেহেতু কারেন্ট বেশি টানে না তাই আপনাদের যে বিল আসবে তার অর্ধেক আমি পরিশোধ করব। উল্লেখ্য, তখন তাদের বিল আসত ৬০০ টাকা। আমি পরিশোধ করতাম ৩০০ টাকা। সে সময় তাদের ঘরে এসি ও ফ্রিজ ছিল না। গতমাসে তারা এসি ও ফ্রিজ কিনে। এ কারণে এ মাসে তাদের বিল এসেছে ৬০০০ টাকা। তারা আমার কাছে অর্ধেক অর্থাৎ ৩০০০ টাকা দাবি করছে। জানতে চাচ্ছি, এখন আমার করণীয় কী?

ক্যাশআউটের খরচ পাঠালে কি তা সুদ হবে

প্রশ্ন (৯৮৪৮) : বিকাশের মাধ্যমে ঋণ পরিশোধের সময় যদি ক্যাশআউটের খরচসহ পাঠানো হয় তাহলে এই অতিরিক্ত টাকা সুদ হিসেবে গণ্য হবে? যেহেতু এক্ষেত্রে ঋণের অতিরিক্ত টাকা দেওয়া হচ্ছে।

অতিরিক্ত টাকা নেওয়া যাবে কি

প্রশ্ন (৯৮৪৭) : আমি একজন সরকারী চাকুরীজীবী। আমাদের বিভাগে প্রতিমাসে কিছু টাকা অতিরিক্ত আসে যেটা আমরা সবাই ভাগ করে নেই। মূলত টাকাটার প্রকৃত হকদার সরকার। তবে সরকারের প্রতিমাসের লক্ষ্য ফিলাপ হয়ে যাওয়ায় উক্ত টাকা আর সরকারী কোষাগারে জমা করা হয় না। জানতে চাচ্ছি, উক্ত টাকা আমরা এভাবে ভাগ করে নিতে পারব কি?

ক্যাশ আউট না করে সেন্ড মানি করা যাবে কি

প্রশ্ন (৯৮৪৬) : অনেক সময় এমন হয়, দোকানে ক্যাশআউট করতে গেলে তারা সেন্ড মানি করতে বলে। এতে ক্যাশআউট করলে গ্রাহকের যে খরচ হত তার চেয়ে কম খরচ হয়। অপরদিকে দোকানদেরও কিছু লাভ হয়। জানতে চাচ্ছি, এটা কি বিকাশ কর্তৃপক্ষের সাথে ধোঁকাবাজি হবে?

ইমু হ্যাক করে টাকা নিলে জরিমানা দিতে হবে কি

প্রশ্ন (৯৮৪৫) : আমার ইমু হ্যাক হয়েছিল। হ্যাকার আমার নাম দিয়ে আমার পরিচিতদের কাছ থেকে কিছু টাকা হাতিয়ে নিয়েছে। জানতে চাচ্ছি, উক্ত টাকার জরিমানা কি আমাকে দিতে হবে?

অনিচ্ছায় আর্থিক ক্ষতির জরিমানার সামর্থ্য না থাকলে কী করবে

প্রশ্ন (৯৮৪৪) : আমি অনিচ্ছায় এক ব্যক্তির আর্থিক ক্ষতি করে ফেলেছি। তার সেই ক্ষতির জরিমানা দেওয়ার সামর্থ্যও আমার নেই। জানতে চাচ্ছি, এখন আমার করণীয় কী?

অতিরিক্ত টাকা অন্যকে নেওয়ার জন্য বলা যাবে কি

প্রশ্ন (৯৮৪৩) : আমি একজন সরকারী চাকুরীজীবী। আমাদের বিভাগে প্রতিমাসে কিছু টাকা অতিরিক্ত আসে। মূলত টাকাটার প্রকৃত হকদার সরকার। তবে সরকারের প্রতিমাসের লক্ষ্য ফিলাপ হয়ে যাওয়ায় উক্ত টাকা আর সরকারী কোষাগারে জমা করা হয় না। জানতে চাচ্ছি, উক্ত টাকায় আমার যে ভাগ আছে তা অন্যকে নিয়ে যেতে বলা যাবে কি?

হারাম টাকায় কেনা কম্পিউটার দিয়ে ইনকাম করা যাবে কি

প্রশ্ন (৯৮৪২) : আমার বড় ভাই সুদের টাকা থেকে আমাকে কিছু টাকা দিয়েছিলেন কম্পিউটার কেনার জন্য। আমি তা দিয়ে কম্পিউটার কিনে বর্তমানে ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করছি। জানতে চাচ্ছি, আমার এ ইনকাম হালাল হবে কি?

মেয়েদের শর্ট গেঞ্জি কাটা কি নাজায়েয

প্রশ্ন (৯৮৩৯) : আমি এক গার্মেন্টসে কাটিং মাস্টার। আমি কাপড় কেটে থাকি। কখনো মেয়েদের শর্ট গেঞ্জি কাটাকাটি করতে হয়। জানতে চাচ্ছি, এটা কি আমার জন্য হারাম হবে?

মসজিদের বিতরণকৃত মিষ্টান্ন হালাল হারামের সন্দেহ হলে করণীয় কী

প্রশ্ন (৯৮৩৮) : মসজিদে বিভিন্ন সময় দোয়ার পর যে মিষ্টান্ন বিতরণ হয় তা হালাল না হারাম মাল দ্বারা ক্রয়কৃত, এই ব্যাপারে সন্দেহ হলে করণীয় কী?