অনুসন্ধান

দুই মুষ্ঠির বেশি দাড়ি রাখা কি নাজায়েয

প্রশ্ন (১০৫৯৪) : জনৈক আলেমকে বলতে শুনলাম, দাড়ি রাখতে হবে এক মুষ্ঠি থেকে সর্বোচ্চ দুই মুষ্ঠি। দুই মুষ্ঠির বেশি দাড়ি রাখা বৈধ নয়। জানতে চাচ্ছি, তার কথা কতটুকু সঠিক?

স্বামী হক আদায় না করলে যোগাযোগ বন্ধ করে দেওয়া যাবে কি

প্রশ্ন (১০৫৮৯) : আমার স্বামী আমার হক আদায় করে না। আমার বাবার বাড়িতে ফেলে রাখে। আমার খরচাপাতি দেয় না। তার ঘরে পর্দার ব্যবস্থা নেই। আমি ইবাদত বন্দেগী ঠিকমত করতে পারি না। জানতে চাচ্ছি, তাকে শিক্ষা দেওয়ার জন্য আমি তার সাথে যোগযোগ বন্ধ রাখতে পারব কি?

স্ত্রীর বাবা খরচ দিলে স্বামীর দিতে হবে কি

প্রশ্ন (১০৫৮৭) : আমার স্ত্রী তার বাবার বাড়ি থাকে। আমার শ্বশুর তার যাবতীয় খরচ দিয়ে দেন। তার হাত খরচের প্রয়োজন পড়ে না। জানতে চাচ্ছি, আমি যদি তার খরচ আর না দেই তাহলে কি আমি গুনাহগার হব?

স্ত্রী হিন্দু বাবা মার সাথে যোগাযোগ রাখতে পারবে কি

প্রশ্ন (১০৫৮৬) : আমার স্ত্রী হিন্দু ছিল। মুসলমান হওয়ার পর আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। কিন্তু তার পিতা মাতা মুসলমান হয়নি। সে কি তার হিন্দু পিতা মাতার সাথে দেখা সাক্ষাত করতে পারবে কি?

মুক্তি দাও এর জবাবে দিলাম বললে তালাক হবে কি

প্রশ্ন (১০৫৮১) : স্বামী স্ত্রী ঝগড়ার এক পর্যায়ে স্ত্রী বলে, আমাকে মুক্তি দাও। এর জবাবে স্বামী তাকে বলে, যাও দিলাম। জানতে চাচ্ছি, এর দ্বারা তালাক পতিত হয়েছে কি?

বুঝানোর সময় তালাক বললে তালাক হবে কি

প্রশ্ন (১০৫৭৯) : আমি একদিন আমার স্ত্রীকে তালাকের মাসআলা বুঝানোর সময় বলি, ধর, আমি যদি তোমাকে মজা করে বলি, তালাক দিলাম তাহলেও তালাক হয়ে যাবে। আসলে আমি মাসআলা বুঝানোর জন্য এভাবে বলেছিলাম। তালাকের কোনো নিয়ত ছিল না। জানতে চাচ্ছি, এর দ্বারা কোনো তালাক হবে কি?

বাবার নাম উল্লেখ করে তালাক দিতে হয় কি

প্রশ্ন (১০৫৭৬) : জনৈক ব্যক্তি বলল, স্ত্রীকে তালাক দিতে হলে স্ত্রীর নামের সাথে তার বাবার নাম যুক্ত করে তালাক দিতে হয়। অন্যথায় তালাক পতিত হয় না। জানতে চাচ্ছি, তার কথাটা কি সঠিক?