এক গরুতে কয় নামে কুরবানী করা যায়?
প্রশ্ন (১৩৬৩৫) : আমি শুনেছি যে, গরুতে একাকী বা সাত শরীকে কুরবানী করা জায়েয। এর কমে জায়েয নয়। কিন্তু আমার বড় ভাই গত কুরবানীর ঈদে ছয় শরীকে কুরবানী করেছেন। তাই আমি জানতে চাচ্ছি, তার কুরবানী কি সহিহ হয়েছে?
প্রশ্ন (১৩৬৩৫) : আমি শুনেছি যে, গরুতে একাকী বা সাত শরীকে কুরবানী করা জায়েয। এর কমে জায়েয নয়। কিন্তু আমার বড় ভাই গত কুরবানীর ঈদে ছয় শরীকে কুরবানী করেছেন। তাই আমি জানতে চাচ্ছি, তার কুরবানী কি সহিহ হয়েছে?
প্রশ্ন (১৩৬৩৪) : বাসা ভাড়া দেওয়ার ক্ষেত্রে দেখা যায় বাড়িওয়ালা বাসা ভাড়া দেওয়ার সময় এক মাসের ভাড়া অগ্রিম নিয়ে রাখে। যা ভাড়া-গ্রহিতা চলে যাওয়ার সময় শেষ মাসের ভাড়া হিসেবে কর্তন করে। আর এ টাকা বাড়িওয়ালা নিজের প্রয়োজনে ব্যয় করে। আমার জানার বিষয় হলো, এভাবে এক মাসের ভাড়া অগ্রিম নিয়ে রাখা জায়েয আছে কি?
প্রশ্ন (১৩৬৩৩) : আমার দুতলা একটি বাড়ি আছে। দ্বিতীয় তলায় আমি থাকি। আর নিচ তলায ২টি ফ্ল্যাট ভাড়া দিয়ে থাকি। কয়েকমাস থেকে তা খালি পড়ে আছে। গত সপ্তাহে এক হিন্দু। ভাড়াটিয়ার সাথে কথা হয়েছে যে, সে একটি ফ্ল্যাট ভাড়া নিবে। আমার জানার বিষয় হল, হিন্দুকে ঘর ভাড়া দেওয়া কি জায়েয আছে?
প্রশ্ন (১৩৬৩২) : আমি আমার চাচাতো ভাইয়ের সাথে এভাবে চুক্তি করি যে, আমরা একটি ব্যবসা করব। ব্যবসার পুঁজি আমি দিব। আর তুমি ব্যবসা পরিচালনা করবে। ব্যবসা থেকে যা লাভ হবে তা আমরা উভয়ে সমান সমান ভাগ করে নিব। সাথে এ চুক্তিও করি যে, যদি ব্যবসায় কোনো ক্ষতি হয় তাহলে সব ক্ষতিপূরণ তুমি বহণ বহন করবে। এখন আমি জানতে চাচ্ছি, আমাদের এ চুক্তি সহিহ হয়েছে কি? যদি সহিহ না হয় তাহলে আমরা চুক্তিটা কীভাবে করতে পারি? দয়া করে জানাবেন।
প্রশ্ন (১৩৬৩১) : আমি একদিন পানির ট্যাপ ছেড়ে অযু করছিলাম। নিচে একটি বালতি ছিল। অযুর পানিগুলো বালতিতে জমা হচ্ছিল। তো আমার অযু শেষ হতেই ট্যাংকের পানিও শেষ হয়ে যায়। আমার জামার একটি অংশে নাপাকি লেগে ছিল। তখন অন্য কোনো পানি না থাকায় আমি অযুতে ব্যবহৃত পানি দিয়েই জামা ধুয়ে ফেলি। এখন আমি জানতে চাচ্ছি, উক্ত অযুর পানি দিয়ে ধোয়ার দ্বারা কি আমার জামা পাক হয়েছে?
প্রশ্ন (১৩৬৩০) : আমাদের এলাকায় প্রচলন আছে, দুই বছর বা চার বছরের জন্য সুপারি বাগান ভাড়া দেওয়া হয়। ভাড়াগ্রহণকারী নির্দিষ্ট টাকার বিনিময়ে গাছের সুপারি ভোগ করে। আমার জানার বিষয় হল, এভাবে সুপারি বাগান (জমি ও গাছসহ) ভাড়া দেওয়া জায়েয আছে কি?
প্রশ্ন (১৩৬২৯) : আমরা ছোটকাল থেকেই শুনে এসেছি যে, মাথা মাসাহ করার পদ্ধতি হল প্রথমে তিন আঙ্গুল সামনের দিক থেকে পিছনে নিবে। এরপর হাতের তালু পিছন থেকে সামনের দিকে আনবে। অতঃপর বাকি দুই আঙ্গুল দিয়ে কান মাসাহ করবে। কিন্তু সেদিন এক আলেমের সাথে কথাপ্রসঙ্গে এই আলোচনা আসলে তিনি বলেন, মাথা মাসাহ করার এই পদ্ধতিটি সঠিক নয়। সঠিক পদ্ধতি হল, পূর্ণ হাত সামনের দিক থেকে পিছনে নিবে এবং পুনরায় পিছন থেকে সামনে আনবে। পরে আমি এই বিষয়ে আমাদের মসজিদের ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলে তিনি বললেন, এভাবে করলে মাসাহ দুইবার হয়ে যাবে। তাই উত্তম পদ্ধতি হল, হাতের আঙ্গুলসমূহ সামনে থেকে পিছনে নেওয়া এবং হাতের তালু পিছন থেকে সামনে আনা। এখন মুফতী সাহেবের নিকট আমি জানতে চাই, মাথা মাসাহ করার সঠিক এবং উত্তম পদ্ধতি কোনটি?
প্রশ্ন (১৩৬২৮) : আমি গতকাল গাড়িতে থাকায় আসরের নামায যথাসময়ে আদায় করতে পারি নি। পরে মাগরিবের সময় গাড়ি থেকে নেমে এক মসজিদে জামাতের সাথে মাগরিবের নামায পড়ি। তখন আমার আসরের নামাযের কথা স্মরণ ছিল। কিন্তু মাগরিবের জামাত দাঁড়িয়ে যাওয়ায় আসরের কথা স্মরণ থাকা সত্ত্বেও মাগরিবের জামাতে শরিক হয়ে যাই। আর আমার পূর্বের কোনো নামায কাযা নেই। এখন আমার করণীয় কী? আমি কি আসরের কাযা আদায় করে নিব? বিস্তারিত জানতে চাই।
প্রশ্ন (১৩৬২৭) : আমি একটি কিতাবে পড়েছি, বিতরের নামাযে দুআ কুনূতের পর দরূদ শরিফ পড়া মুস্তাহাব এবং ঐ সময়ে দরূদ শরিফ পড়লে শেষ বৈঠকে দরূদ শরিফ পড়তে হবে না। জানতে চাই, উক্ত বিতাবের কথা কি সঠিক?
প্রশ্ন (১৩৬২৬) : আমাদের এলাকায় অনেকেই এই কথা বলে যে, মৃত ব্যক্তিকে যদি কবরে কেবলার দিক ছাড়া অন্যদিকে মুখ করে শোয়ানো হয় এটা তার ঈমানবিহীন মৃত্যুর আলামত। এ কথার ভিত্তি কী?
প্রশ্ন (১৩৬২৫) : কিছুদিন আগে আমার এক চাচাতো ভাই নিখোঁজ হয়ে যায়। নিখোঁজের কিছুদিন পর তার কর্তিত মস্তক নদীতে পাওয়া যায়। এ অবস্থায় তার গোসল, নামায এবং কাফন-দাফন করার পদ্ধতি কী হবে?
প্রশ্ন (১৩৬২৪) : গতবার আমার চাচা হজ্বে গিয়েছিলেন। ১০ যিলহজ্ব সকালে মুযদালিফা থেকে মিনায় যাওয়ার সময় তিনি পায়ে আঘাত পায়। ফলে ঐ দিন মিনায় গিয়ে কংকর নিক্ষেপ করা তার জন্য সম্ভব ছিল না। তাই সে ঐ দিন তার এক সঙ্গীকে দিয়ে কংকর নিক্ষেপ করায়। সেদিন ঔষুধ ও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়। পরের দিন এগারো তারিখ বিকেলে সে অনেকটা সুস্থ হয়ে যায় এবং রাতের বেলা সে নিজে গিয়ে ঐ দিনের কংকর নিক্ষেপ করে। প্রশ্ন হল, প্রথম দিন সে যে আরেকজনকে দিয়ে কংকর নিক্ষেপ করিয়েছে তা কি সহিহ হয়েছে? আর পরের দিন তো সে সুস্থ হয়ে গেছে। তাহলে কি ঐ দিনের কংকর নিক্ষেপ পরের দিন তাকে আবার করে নিতে হবে?
প্রশ্ন (১৩৬২৩) : আমার বাড়ি সিলেট। ঢাকার একটি মাকতাবা থেকে আমি অনলাইলে ফাতহুল বারী কিতাবটি ক্রয় করেছিলাম। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তারা কিতাবটি আমার কাছে পাঠিয়ে দেয়। পরিবহণ খরচ আমি বহন করেছি। কিতাবটি দেখার পর তার ছাপা ও আনুষঙ্গিক আরো কিছু জিনিস আমার পছন্দ হয়নি। তাই আমি তা ফিরিয়ে দিতে চাচ্ছি। কিন্তু তারা তাতে রাজি হচ্ছে না। জানার বিষয় হল, শরীয়তের দৃষ্টিতে কিতাবটি ফিরিয়ে দেওয়ার অধিকার আমার আছে কি? আর ফিরিয়ে দিলে তার ফিরতি পরিবহণ খরচ কি আমাকেই বহন করতে হবে?
প্রশ্ন (১৩৬২২) : বাজারে আমার একটি মুরগির দোকান আছে। আমি ফার্মের মুরগি বিক্রি করি। আমি ছোট থেকেই জেনে এসেছি যে, পশু যবাইয়ের সময় বিসমিল্লাহ, আল্লাহু আকবার বলে যবাই করতে হয়। গতকাল এক লোক ৩০টা মুরগির অর্ডার দিয়েছেন। যেহেতু অনেকগুলো মুরগি যবাই করতে হবে তাই লোকটির সামনে মুরগিগুলো যবাইয়ের সময় আল্লাহু আকবার না বলে শুধু বিসমিল্লাহ বলে যবাই করছিলাম। কিন্তু পরে আমার মনে এ নিয়ে সন্দেহ তৈরি হয় যে আসলে আমার যবাই সহিহ হয়েছে কিনা। এখন হুজুরের কাছে জানতে চাচ্ছি, শুধু বিসমিল্লাহ বলে যবাই করার দ্বারা কি আমার যবাই সহিহ হয়েছে?
প্রশ্ন (১৩৬২১) : আমি একজন মুয়াযযিন। মসজিদের নির্দিষ্ট কোনো খাদেম না থাকায় প্রায়ই মসজিদের বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। ফলে কখনো আযানের পূর্বে অযু করার সুযোগ হয় না। তখন অযু ছাড়াই আযান দিতে হয়। হুযুরের নিকট জানতে চাই, অযু ছাড়া আযান দেওয়ার হুকুম কী?
প্রশ্ন (১৩৬২০) : আমি রমযান মাসে তারাবীর নামাযে সম্পূর্ণ খতম শোনার চেষ্টা করি। তো এবার রমযানে একদিন মসজিদে গিয়ে দেখি, ইমাম সাহেব এশার নামায শেষ করে তারাবী শুরু করে দিয়েছেন। তখন খতম পূর্ণ হবে না- এ চিন্তা করে আমি এশার ফরয না পড়েই তারাবীতে শরিক হয়ে যাই। পরে তারাবী শেষে এশার নামায পড়ে বিতির পড়ি। এখন জানতে চাচ্ছি, আমার উক্ত তারাবীর নামায আদায় হয়েছে কি? যদি না হয়ে থাকে তাহলে এখন আমার করণীয় কী?
প্রশ্ন (১৩৬১৯) : আমার বড় ভাই একটি ছাগল যবাই করছিলেন। তখন আমি তাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য জোরে বিসমিল্লাহ বলি। পরবর্তীতে তাকে জিজ্ঞাসা করি, আপনি কি বিসমিল্লাহ বলেছিলেন? তিনি বললেন, তুমি তো বলেছই, তাই আমি ইচ্ছা করেই আর বলিনি। একজন বললেই তো যথেষ্ট। এখন তার যবাইকৃত এ ছাগলের গোশত কি হালাল হবে?
প্রশ্ন (১৩৬১৮) : আমি একজন ইমাম। গত শুক্রবার জুমার নামায পড়াতে গিয়ে ভুলে একটি ওয়াজিব ছুটে যায়। শুনেছি, জুমার নামাযে ভুলে ওয়াজিব ছুটে গেলে নাকি সাহু সিজদা না দিলেও হয়। তাই আমি সাহু সিজদা করিনি। মাসআলাটি কি ঠিক? দয়া করে জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (১৩৬১৭) : আমি আমার মামার কাছ থেকে দুই বছর আগে পাঁচ লক্ষ টাকা ধার নিয়েছি। সিকিউরিটি হিসেবে তার কাছে ১০ ভরি স্বর্ণ বন্ধক রেখেছি। এখনও আমি সেই টাকা পরিশোধ করতে পারিনি। তাই স্বর্ণগুলোও এখনও বন্ধক রয়ে গেছে। জানার বিষয় হল, ঐ স্বর্ণগুলোর বিগত দুই বছরের যাকাত দিতে হবে কি?
প্রশ্ন (১৩৬১৬) : আমার প্রতিবেশীর ছেলে এক মেয়ের সাথে অবৈধ সম্পর্ক জড়িয়ে যায়। মেয়েটি অন্তস্বত্তা হলে তার পরিবার এই বিষয়টি জানতে পারে। পরে পরিবারের চাপাচাপিতে সে সব খুলে বলে। তারপর তার পরিবার ছেলের নামে মামলা করে। এখন মেয়ের পরিবার ঐ ছেলের সাথেই বিয়ে দিতে চায়। জানার বিষয় হল, তাদের বিবাহ সহিহ হবে কি? এবং তাদের দাম্পত্য জীবন সহিহ হবে কি?