অনুসন্ধান

ফেসবুক, মেসেঞ্জারে যে ইমুজি থাকে এগুলো ব্যবহার করা জায়েয আছে কি?

প্রশ্ন (১১৭১৫) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ফেসবুক, মেসেঞ্জারে বিভিন্ন ধরণের ইমুজি থাকে যেমন- হাহা,ওয়াও ইত্যাদি। কোনো লেখার মধ্যে এই ইমোজিগুলো ব্যাবহার করা যাবে কি?

রোযা রাখা অবস্থায় শরীর থেকে রক্ত নিলে কি রোযার কোনো সমস্যা হবে?

প্রশ্ন (১১৭১৪) : রমযান মাসে আমার অসুস্থতার কারণে ডাক্তার দেখাই। ডাক্তার আমাকে কয়েকটা রক্তের টেস্ট দেয়। টেস্ট করার জন্য আমার হাত থেকে এক সিরিঞ্জ পরিমান রক্ত নেওয়া হয়। রোযা রাখা অবস্থায় রক্ত নেওয়ার কারণে কি আমার রোযার কোনো সমস্যা হয়েছে?

চুরি হওয়া স্বর্ণালংকারের যাকাত কি আদায় করতে হবে?

প্রশ্ন (১১৭১৩) : বছর খানেক আগে আমার পাঁচ ভরি স্বর্ণ হারিয়ে যায়। অনেক খুঁজেও কোথাও পাই নি। কিছু দিন আগে আমাদের এক প্রতিবেশী নিজ থেকে এসে স্বর্ণগুলো চুরি করার কথা স্বীকার করে । এবং অনুতপ্ত হয়ে আমার কাছে ক্ষমা চেয়ে স্বর্ণগুলো ফেরত দেয়। এখন আমি জানতে চাচ্ছি যে, এই স্বর্ণগুলোর গত বছরের যাকাত কি আমাকে আদায় করতে হবে?

নারীদের জন্য পরচুলা ব্যবহার করা জায়েয আছে কি?

প্রশ্ন (১১৭১১) : আমার মাথা থেকে অনেক চুল পড়ে। চুল পড়তে পড়তে এখন মাথার সামনের ভাগ প্রায় খালি হয়ে গেছে। মাথার দুই পাশ এবং পিছনের চুল খুবই পাতলা হয়ে গেছে। একারণে আমার স্বামী এখন আমাকে পছন্দ করে না। এখন আমি কি নকল চুল ব্যবহার করতে পারব? নকল চুল ব্যবহার করলে কি আমার গুনাহ হবে?

বছর পূর্ণ হওয়ার আগে যাকাত আদায় করলে যাকাত হিসেবে গণ্য হবে কি?

প্রশ্ন (১১৭১০) : আমার একটি দোকান আছে। দোকানে বসলে প্রতিদিনই একের পর এক ভিক্ষুক সাহায্য চাইতে আসে। তাই আমি তাদেরকে যা দান করি তা যাকাতের নিয়তে দান করি। তারপর বছর শেষে ঐ টাকার হিসাব বাদ দিয়ে যাকাত দেই। আমার জানার বিষয় হলো, বছর পূর্ণ হওয়ার আগে এভাবে যাকাত আদায় করা কি আমার জন্য ঠিক হবে?

সমুদ্র পথে কেউ মারা গেলে করণীয় ।

প্রশ্ন (১১৭০৯) : আমি নেভিতে চাকরি করি। প্রায় সময় রাষ্ট্রীয় কাজে বিভিন্ন দেশে সমুদ্রপথে আমি সফরে যাই। একবার কোনো এক কাজে সফরে বের হই। সফরে থাকাবস্থায় আমাদের এক সহকর্মী মারা যায়। সেখান থেকে গন্তব্যস্থলে পৌঁছাতে তখনো দশ দিনের দূরত্ব ছিল। তাই দাফনের কোনো পথ না পেয়ে আমরা তার লাশটি সমুদ্রে ভাসিয়ে দেই। আমি জানতে চাচ্ছি, আমাদের এই কাজটি কি ঠিক হয়েছে? এক্ষেত্রে কী করণীয়?

নামাযরত ব্যক্তির সামনে দিয়ে চলাফেরা করা যাবে কি?

প্রশ্ন (১১৭০৮) : মসজিদে জামাত শেষ হওয়ার পর যখন মুসল্লিরা সুন্নত নামায আদায় করে তখন সাধারণত তাদের সামনে সুতরা থাকে না। ফলে অনেকে না্মাযরত ব্যক্তির সামনে দিয়ে চলে যায়। আমার জানার বিষয় হলো, নামাযরত ব্যক্তির সামনে দিয়ে সুতরা ব্যতীত চলাফেরা করা যাবে?

সফর অবস্থায় নামায কাযা হয়ে গেলে মুকীম অবস্থায় সেই নামায কিভাবে আদায় করবে?

প্রশ্ন (১১৭০৭) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার বাড়ি খুলনা। কয়েকদিন আগে আমি দুই দিনের জন্য ঢাকায় মামার বাসায় বেড়াতে গিয়েছিলাম। সেখানে আমার আসরের নামায কাযা হয়ে যায়। কিন্তু আমি তা আদায় করি নি। এখন আমি বাড়িতে চলে এসেছি। তো এখন সেই ছুটে যাওয়া নামায কি আমি দুই রাকাত আদায় করব নাকি চার রাকাত আদায় করব?

মুরগি জবাই করার পর পানিতে পড়ে মারা গেলে কি খাওয়া বৈধ হবে?

প্রশ্ন (১১৭০৫) : আমি একটা রেস্টুরেন্টের মালিক। আমার রেস্টুরেন্টে প্রতিদিন প্রায় এক-দেড় শ মুরগি জবাই করতে হয়। মুরগিগুলো আমরা কিনে এনে নিজেরা জবাই করি। আমরা যেখানে মুরগিগুলো জবাই করে থাকি সেখানে একটি পুকুর আছে। প্রায় সময় জবাই করার পর মুরগি ছেড়ে দিলে পুকুরে গিয়ে পড়ে মারা যায়। এখন জানার বিষয় হলো, পানিতে পড়ে মারা গেলে কি ঐ মুরগি খাওয়া বৈধ হবে?

মেয়েদের মুখে লোম গজালে কি তুলে ফেলা যাবে?

প্রশ্ন (১১৭০৪) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার চেহারায় দুই কানের পাশে গালের মধ্যে কিছু লোম রয়েছে। এবং গোঁফের জায়গায়ও কিছু বড় বড় লোম আছে। আমার স্বামী এটা অপছন্দ করেন। তিনি আমাকে এগুলো তুলে ফেলতে বলেছেন। আমি কি এই লোমগুলো তুলে ফেলতে পারব? লোমগুলো তুলে ফেললে কি আমার কোনো গুনাহ হবে?

মসজিদের ভিতর দিয়ে যাতায়াত করা যাবে কি?

প্রশ্ন (১১৭০৩) : আমাদের বাসা ও বাজারের মাঝে হলো আমাদের এলাকার মসজিদ। তো মসজিদের ভিতর দিয়ে বাজারে গেলে অল্প সময়ে চলে যেতে পারি। আর রাস্তা দিয়ে গেলে অনেক দেরি হয়। তাই আমি প্রায় সময় মসজিদের ভিতর দিয়েই বাজারে যাই। আমার জানার বিষয় হলো, মসজিদের ভিতর দিয়ে এভাবে যাতায়াত করা কি আমার জন্য ঠিক আছে?

বদলি হজ্ব।

প্রশ্ন (১১৭০২) : আমার বাবা অনেব সম্পদের মালিক ছিলেন। কিন্তু তিনি হজ্ব করেন নি। গত বছর তিনি ইন্তিকাল করেন। এখন আমি তার পক্ষ থেকে হজ্ব আদায় করে দিতে চাচ্ছি। আমি জানতে চাচ্ছি, তার পক্ষ থেকে হজ্ব আদায় করে দিলে তার হজ্ব আদায় হবে কি?

রোযা রাখা অবস্থায় গলায় কোনো পোকা ঢুকে গেলে কি রোযা ভেঙে যাবে?

প্রশ্ন (১১৭০১) : আমি রমযান মাসে একদিন মোটর সাইকেলে করে বাসায় ফিরছিলাম। তখন ছোট্ট একটি পোকা আমার মুখের ভেতর ঢুকে গলায় চলে যায়। গলার ভেতর ঐ পোকা ঢোকার কারণে কি আমার রোযা ভেঙে গেছে?

লাশ বহন করার সময় কি জিকির করা যাবে?

প্রশ্ন (১১৭০০) : আমাদের গ্রামে মৃত ব্যক্তির লাশ বহন করার সময় যারা সাথে থাকে তারা সবাই জোরে জোরে কালিমায়ে তাইয়েবা পড়তে থাকে। এই আমল কি হাদিসে আছে? এ ব্যাপার শরীয়তের বিধান কি?

মুসাফির ব্যক্তি মুকিমের পিছনে ইকতিদা করলে কত রাকাত আদায় করবে?

প্রশ্ন (১১৬৯৯) : আমার বাড়ি যশোর। মাঝে মাঝে ব্যক্তিগত কাজে আমার ঢাকা যেতে হয়। যাত্রাপথে ড্রাইভার নামাযের বিরতি দেয়। তখন মসজিদে জামাত হলেও আমি এই ভেবে জামাতে শরিক হই না যে, ইমাম সাহেব মুকিম, তাই তিনি চার রাকাত নামায পড়াবেন। আর আমি তো মুসাফির, আমার উপর দুই রাকাত ওয়াজিব। তো আমার এই ভাবনা কি ঠিক আছে?

‘আল্লাহুম্মা আজিরনি মিনান্নার’ দুআ কি হাদিসে আছে?

প্রশ্ন (১১৬৯৮) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, . ফজর ও মাগরিবের ফরজ সালাতের পর ‘আল্লাহুম্মা আজিরনী মিনান্নার’ এই দু্আ ৭ বার পড়ার বিষয়টি কি হাদিসে আছে?

নামাযে সিজদার আয়াত তেলওয়াত করার পর কোনো কারণে নামায ভেঙে গেলে কি সেই সিজদা আদায় করতে হবে?

প্রশ্ন (১১৬৯৭) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি নামাযে সিজদার আয়াত তেলাওয়াত করি। কিন্তু সিজদা করার আগে কোনো কারণে আমার নামায ভেঙে যায়। তাই নতুন করে নামায আদায় করি। এখন কি আমাকে সিজদায়ে তিলাওয়াত আদায় করতে হবে?

জুমার দিন কি সফরে বের হওয়া যায় না?

প্রশ্ন (১১৬৯৬) : আমি শুক্রবার সফরে বের হওয়ার সিদ্ধান্ত নেই। তো আমার এক বন্ধু বলল, জুমার দিন নাকি সফরে বের হওয়া মাকরুহ। তার কথা কি ঠিক আছে?