রোজা সংক্রান্ত অন্যান্য

নামাজ না পড়লে রোজাদার কি ক্ষুধার্ত কুকুরের মত

প্রশ্ন (৪৪০৪) : একটি বইয়ে পড়লাম, ‘কোনো রোজাদার যদি নামাজ না পড়ে তাহলে সে ঐ ক্ষুধার্ত কুকুরের মত যে সারাদিন খাবারের জন্য ছুটলো কিন্তু খাবার পেল না’। উক্ত বইয়ে এটিকে হাদিস বলা হয়েছে। জানতে চাচ্ছি, এমন কি কোনো হাদিস আছে?

হিন্দু প্রতিবেশির ইফতারি গ্রহণ করা যাবে কি

প্রশ্ন (৪২৯২) : আমার এক হিন্দু প্রতিবেশি প্রতিবছর রমজানে একদিন আমার বাসায় ইফতারি পাঠিয়ে থাকে। জানতে চাচ্ছি, হিন্দু প্রতিবেশির ইফতারি গ্রহন করা যাবে কি?

ইফতার মাহফিলের আয়োজন করা যাবে কি

প্রশ্ন (৪২৮১) : আমরা এলাকার যুবকেরা মিলে প্রতিবছর এলাকায় ইফতার মাহফিলের আয়োজন করে থাকি। জানতে চাচ্ছি, ইফতার মাহফিলের আয়োজন করা কি বৈধ?

ইফতার মাহফিলে হিন্দুদের দাওয়াত দেওয়া যাবে কি

প্রশ্ন (৪২৭০) : আমাদের এলাকায় প্রতিবছর ইফতার মাহফিলের আয়োজন করা হয়। উক্ত মাহফিলে হিন্দুদেরকেও দাওয়াত দেওয়া হয় এবং তারা উপস্থিতও হয়। জানতে চাচ্ছি, ইফতার মাহফিলে হিন্দুদের দাওয়াত দেওয়া যাবে কি?

নিয়ত ছাড়া সাহরী খেলে রোজা হবে কি

প্রশ্ন (৪২৪৬) : কিছুদিন আগে আমি সাহরী করি। কিন্তু রোজার জন্য স্বতন্ত্র কোনো নিয়ত করিনি। বরং ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে যাই। সারাদিন আর নিয়ত করা হয়নি। জানতে চাচ্ছি, আমার সেদিনের রোজা হয়েছে কি?

অনিচ্ছাকৃত রোজা ভেঙ্গে গেলে সারাদিন কী করবে

প্রশ্ন (৪২৩৮) : আমি গত রোজায় একদিন সাহরীর সময় আছে মনে করে সাহরী করি। পরবর্তীতে জানতে পারি যে, আমি যখন সাহরী করেছি তখন সাহরীর সময় শেষ হয়ে গিয়েছিল। কিন্তু সারাদিন আর কোনো কিছু খাইনি। জানতে চাচ্ছি, ঐ মুহূর্তে আমার করণীয় কী ছিল?