সিয়াম বা রোজা

এমআর করালে রোজা ভাঙ্গবে কি

প্রশ্ন (৪২২১) : আমার স্ত্রী গর্ভবতী। বিশেষ এক প্রয়োজনে তার এমআর করাতে হবে। জানতে চাচ্ছি, এমআর করালে রোজা ভাঙ্গবে কি?

অনিচ্ছায় বৃষ্টির পানি গলায় চলে গেলে রোজা ভাঙ্গবে কি

প্রশ্ন (৪২১৯) : আমি একদিন রমজান মাসে জরুরি এক কাজে কোথাও যাচ্ছিলাম। হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায়। অনিচ্ছায় বৃষ্টির কিছু পানি গলা দিয়ে পেটে চলে যায়। জানতে চাচ্ছি, এর দ্বারা কি রোজা ভঙ্গ হয়েছে?

অনিচ্ছায় গলায় পানি প্রবেশ করলে রোজা ভাঙ্গবে কি

প্রশ্ন (৪২১৮) : রোজা অবস্থায় একদিন পুকুরে গোসল করছিলাম। এমন সময় আমার এক খালাত ভাই জোর করে আমাকে পানিতে চুবানি দেয়। এতে নাক দিয়ে কিছু পানি অনিচ্ছায় আমার গলা দিয়ে ভিতরে চলে যায়। জানতে চাচ্ছি, উক্ত কারণে কি আমার রোজা ভেঙ্গে গিয়েছে?

তারাবীর চার রাকাত পরে সুবহানা যিল মুলকি পড়তে হবে কি

প্রশ্ন (৪২১৭) : বর্তমানে অনেক স্থানে দেখা যায়, তারাবীর নামাজে চার রাকাত পরপর হাফেজ সাহেবসহ অন্যান্যরা সুবহানা যিল মুলকি- দোয়াটি খুব তাযীমের সাথে পাঠ করে থাকে। জানতে চাচ্ছি, সে সময় এই দোয়াটি পাঠ করা কি জরুরি?

মসজিদে ইফতারির আয়োজন করা যাবে কি

প্রশ্ন (৪২১৪) : প্রতিবছর আমাদের মসজিদে মসজিদ কমিটির পক্ষ থেকে ইফতারির আয়োজন করা হয়। জানতে চাচ্ছি, এভাবে মসজিদে ইফতারির আয়োজন করা শরিয়ত সম্মত কি?

রমজানের শেষে তিনদিন ইতিকাফ করা যাবে কি

প্রশ্ন (৩৭৫৯) : আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। ছুটি পাওয়া যায় না। তাই রমজানের শেষ দশকের পুরো দশদিন ইতিকাফ করতে পারি না। জানতে চাচ্ছি, আমি যদি রমজানের শেষ তিনদিন ইতিকাফ করি তাহলে তা আদায় হবে কি?

রোজাদারদের জন্য কি জান্নাতের বিশেষ দরজা নির্ধারিত আছে

প্রশ্ন (৩৭৫৮) : অনেক দিন আগে আমি একটি বইয়ে পড়েছিলাম, রোজাদাররা জান্নাতের একটি বিশেষ দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। জানতে চাচ্ছি, জান্নাতের সেই দরজাটির নাম কী?

রোজা রেখে দাড়ি কেটে দিলে রোজার কোনো ক্ষতি হবে কি

প্রশ্ন (৩৭৫৭) : আমি সেলুনের ব্যবসা করি। রমজানে দিনের বেলা অনেকে আসে দাড়ি শেভ করতে। আমি রোজা অবস্থায় তাদের দাড়ি শেভ করে দেই। জানতে চাচ্ছি, এ কারণে আমার রোজার কোনো ক্ষতি হবে কি?

রোজা রেখে দাড়ি কাটলে রোজার কোনো ক্ষতি হবে কি

প্রশ্ন (৩৭৫৬) : আমার বন্ধু দাড়ি শেভ করে থাকে। রমজানে আমি তাকে দাড়ি কাটতে নিষেধ করেছি এবং বলেছি, এতে রোজার ক্ষতি হয়। কিন্তু সে বলে রমজানে দাড়ি কাটলে কোনো সমস্যা হয় না। প্রশ্ন হল, রোজা রেখে দাড়ি কাটলে রোজার কি কোনো ক্ষতি হয় না?

রাইয়্যান নামক জান্নাতের দরজা দিয়ে কারা প্রবেশ করবে

প্রশ্ন (৩৭৫৪) : একবার একটি বয়ানে শুনেছিলাম যে, জান্নাতের অনেকগুলো দরজা আছে। তন্মধ্যে রাইয়্যান নামক দরজা অন্যতম। জানতে চাচ্ছি, সেই দরজা দিয়ে কারা প্রবেশ করবে?

মনে না থাকা কাযা রোজার ফিদয়া কিভাবে আদায় করবে

প্রশ্ন (৩৭৫৩) : আমার দাদি বর্তমানে অসুস্থ। তিনি সুস্থ অবস্থায় না বুঝে কিছু রোজা কাযা করেছিলেন। কিন্তু কয়টি রোজা তা তিনি সুনিশ্চিতভাবে বলতে পারছেন না। বর্তমানে তার রোজা রাখারও শক্তি নেই। জানতে চাচ্ছি, তার অনির্দিষ্ট কাযা রোজার ফিদয়া কিভাবে দেওয়া লাগবে?