সিয়াম বা রোজা

নামাজ না পড়লে রোজাদার কি ক্ষুধার্ত কুকুরের মত

প্রশ্ন (৪৪০৪) : একটি বইয়ে পড়লাম, ‘কোনো রোজাদার যদি নামাজ না পড়ে তাহলে সে ঐ ক্ষুধার্ত কুকুরের মত যে সারাদিন খাবারের জন্য ছুটলো কিন্তু খাবার পেল না’। উক্ত বইয়ে এটিকে হাদিস বলা হয়েছে। জানতে চাচ্ছি, এমন কি কোনো হাদিস আছে?

ষাটটি রোজা রাখার সক্ষমতা থাকা সত্ত্বেও ফিদয়া দেওয়া যাবে কি

প্রশ্ন (৪৩৯৯) : আমি অনেক আগে ইচ্ছাকৃত একটি রোজা ভেঙ্গেছিলাম। আমি কাফফারার ষাটটি রোজা রাখতে সক্ষম। জানতে চাচ্ছি, সেই ষাটটি রোজা না রেখে কাফফারার নির্দিষ্ট ফিদয়া দেওয়া যাবে কি?

সুন্নত ইতিকাফ ভেঙ্গে গেলে কয়দিন কাযা করতে হবে

প্রশ্ন (৪৩৯২) : আমি গত বছর সুন্নত ইতিকাফে বসি। একটি বিশেষ কারণে আমার একদিনের ইতিকাফ ছুটে যায়। অবশিষ্ট দিনগুলো আমি ইতিকাফ করি। আমার প্রশ্ন হল, আমার কি পুরো দশদিনের ইতিকাফের কাযা করতে হবে, নাকি একদিনের করলেই চলবে?

প্রচন্ড গরমে কষ্ট হলে কি রোজার সওয়াব বেশি হবে

প্রশ্ন (৪৩৮২) : এ বছর প্রচন্ড গরমে মানুষ রোজা রাখছে। মানুষের খুব কষ্ট হচ্ছে। জানতে চাচ্ছি, প্রচন্ড গরমে কষ্ট হওয়া সত্ত্বেও মানুষ যে রোজা রাখছে, এতে কি সওয়াব বেশি হবে?

নফল রোজার দিনে কাযা রোজার দ্বারা নফলের সওয়াব হবে কি

প্রশ্ন (৪৩৮১) : নফল রোজার জন্য যে দিন নির্দিষ্ট আছে, যেমন, প্রতি মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখের রোজা ইত্যাদি। সেই দিনগুলোতে যদি কাযা রোজা রাখা হয় তাহলে কাযা রোজা আদায়ের সওয়াবের পাশাপাশি নফল রোজা রাখার সওয়াব পাওয়া যাবে কি?

মাগরিবের পর মসজিদে আসলে সুন্নত ইতিকাফ হবে কি

প্রশ্ন (৪৩৭৯) : আমি এই বছর সুন্নত ইতিকাফ করার ইচ্ছা করি। কিন্তু ২০শে রমজান কোনো একটি কাজে ব্যস্ত হয়ে যাওয়ার কারণে মাগরিবের আগে মসজিদে উপস্থিত হতে পারিনি। তবে মাগরিবের পরপর মসজিদে উপস্থিত হই। জানতে চাচ্ছি, মাগরিবের পর উপস্থিত হওয়ার কারণে আমার সুন্নত ইতিকাফ আদায় হবে কি?

একই গ্রামের মসজিদগুলোতে ইতিকাফ করা কি জরুরি

প্রশ্ন (৪৩৭৮) : আমাদের গ্রামে দু’টি মসজিদ আছে। মসজিদ দু’টির অবস্থান কাছাকাছিই। প্রশ্ন হল, উভয় মসজিদেই কি ইতিকাফ করতে হবে? যে কোনো একটিতে ইতিকাফ করলে কি গ্রামের সকলে গুনাহ মুক্ত থাকতে পারবে?

শেষ তিনদিন ইতিকাফ করলে সুন্নত আদায় হবে কি

প্রশ্ন (৪৩৫৯) : আমি একটি প্রাইভেট ফার্মে চাকরি করি। রমজানের শেষ তিনদিন আমার ছুটি থাকে। জানতে চাচ্ছি, আমি যদি রমজানের শেষ তিনদিন ইতিকাফ করি তাহলে সুন্নত ইতিকাফের সওয়াব পাব কি?

বিনিময় দিয়ে ইতিকাফ করালে এলাকাবাসী দায়িত্বমুক্ত হবে কি

প্রশ্ন (৪৩৫৭) : এ বছর আমাদের এলাকায় ইতিকাফে বসার মত কোনো লোক খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাই এলাকার সকলে মিলে একজনকে টাকা দিয়ে ইতিকাফে বসায়। জানতে চাচ্ছি, বিনিময় দিয়ে ইতিকাফ করানোর কারণে এলাকাবাসী দায়িত্বমুক্ত হবে কি?

নফল অজুর জন্য মসজিদ থেকে বের হওয়া যাবে কি

প্রশ্ন (৪৩৫৫) : আমি গত বছর রমজানের শেষ দশকে ইতিকাফরত ছিলাম। মসজিদে অজু অবস্থায় থাকার জন্য নফল অজু করতে আমি মসজিদ থেকে বের হই। এক ব্যক্তি বলল, নফল অজুর জন্য বের হওয়ার কারণে আপনার ইতিকাফ ভেঙ্গে গিয়েছে। জানতে চাচ্ছি, উক্ত ব্যক্তি কথা কি সঠিক?