নামাজ সংক্রান্ত অন্যান্য

নফল পড়া অবস্থায় ডেকে চুপ হয়ে গেলে সাড়া দিতে হবে কি

প্রশ্ন (১০৫০৭) : নফল পড়া অবস্থায় পিতা মাতা ডাকার পর কেউ যদি তাদেরকে জানিয়ে দেয় যে, আমি নামায পড়ছি এবং তারা আর না ডাকে তাহলে কি তাদের ডাকে সাড়া দিতে হবে?

দোকানের সামনে থেকে হারামের ইকতেদা করা যাবে কি

প্রশ্ন (১০৫০৬) : আমার দোকান মসজিদের হারামের সীমানার বাহিরে অবস্থিত। দোকান থেকে মাইকের আওয়াজ পাওয়া যায়। অনেকেই দোকানের সামনে দাঁড়িয়ে মসজিদের নামাযে ইকতেদা করে। জানতে চাচ্ছি, দোকানের সামনে থেকে মসজিদে হারামের নামাযের ইকতেদা করা যাবে কি?

সময় না পেলে সুন্নত বাদ দেওয়া যাবে কি

প্রশ্ন (১০৪৩৯) : আমি বিদেশে এক রেস্টুরেন্টে কাজ করি। যোহরের সময় একেবারেই সময় পাই না। যতটুকু সময় পাই সে সময় তাড়াতাড়ি করে ফরয পড়ে নেই। জানতে চাচ্ছি, সময় না পেলে ফরযের আগে পরের সুন্নতগুলো বাদ দেওয়া যাবে কি?

মাদরাসায় জামাত করলে সওয়াব লাভ হবে কি

প্রশ্ন (১০৪৩৫) : আমার বাসা থেকে মসজিদের কিছুটা দূরে। বাসার কাছেই মাদরাসা আছে। সেখানে জামাতের সাথে পাঁচ ওয়াক্ত নামায হয়। জানতে চাচ্ছি, আমি যদি সেখানে জামাতের সাথে নামায আদায় করি তাহলে জামাতের সওয়াব লাভ হবে কি?

ফরযের স্থানে সুন্নত পড়লে কি তা আদায় হবে না

প্রশ্ন (১০৪২৮) : এক ব্যক্তিকে বলতে শুনলাম, ফরযের স্থানে সুন্নত পড়া যাবে না। বরং উক্ত স্থান থেকে সরে এসে সুন্নত পড়তে হবে। জানতে চাচ্ছি, তার বক্তব্য কতটুকু সঠিক?