মসজিদের বিধি-বিধান

মসজিদের কার্পেট ঈদগাহে ব্যবহার করা যাবে কি

প্রশ্ন (৪০৭১) : এক ব্যক্তি মসজিদে কিছু কার্পেট দান করেছে। মসজিদ কর্তৃপক্ষ সে কার্পেটগুলো ঈদের সময় ঈদগাহেও ব্যবহার করে। জানতে চাচ্ছি, মসজিদের কার্পেট ঈদগাহে ব্যবহার করা যাবে কি?

মসজিদে এয়ার ফ্রেশনার স্প্রে করা যাবে কি

প্রশ্ন (৪০৭০) : আমাদের মসজিদে মুয়াজ্জিন সাহেব প্রতি নামাজের আগে এয়ার ফ্রেশনার স্প্রে করে থাকেন। জানতে চাচ্ছি, মসজিদে এয়ার ফ্রেশনার স্প্রে করা যাবে কি?

মসজিদে ইমাম সাহেবের ফ্যামিলি কোয়ার্টার তৈরি করা যাবে কি

প্রশ্ন (৪০৬৯) : আমাদের মহল্লার মসজিদ কমিটি চাচ্ছে মসজিদের ছাদে ইমাম সাহেবের জন্য ফ্যামিলি কোয়ার্টার তৈরি করে দিবে। জানতে চাচ্ছি, মসজিদের ছাদে ইমাম সাহেবের জন্য ফ্যামিলি কোয়ার্টার তৈরি করে দেওয়া যাবে কি?

মসজিদ সুন্দর করার জন্য মজবুত মসজিদ ভেঙ্গে ফেলা যাবে কি

প্রশ্ন (৪০৬৭) : আমাদের মহল্লার মসজিদটি অনেক বড় এবং এখনো অনেক মজবুত আছে। কিন্তু মসজিদ কমিটি চাচ্ছে, মসজিদটি ভেঙ্গে নতুন করে আরো কারুকার্য মন্ডিত করে, সুন্দর মসজিদটি নির্মাণ করতে। জানতে চাচ্ছি, এভাবে মসজিদটি ভেঙ্গে নতুনভাবে মসজিদ নির্মাণ করা বৈধ হবে কি?

মসজিদ সুগন্ধময় করা কি সুন্নত

প্রশ্ন (৪০৬৬) : মসজিদ সুগন্ধময় করা কি সুন্নত? এক ব্যক্তি বললেন, রাসূল (সা.) মসজিদ সুগন্ধময় করতে নির্দেশ দিয়েছেন। জানতে চাচ্ছি, উক্ত ব্যক্তির কথা কি সঠিক?

মসজিদের কাজে সুদখোরের হালাল টাকা গ্রহণ করা যাবে কি

প্রশ্ন (৩৭১২) : আমাদের গ্রামের এক ব্যক্তি সুদী কারবারের সাথে জড়িত। কিন্তু মাঝে মাঝে মসজিদে দান করে। তাকে জিজ্ঞাসা করা হলে সে বলে: এই টাকা হালাল টাকা থেকেই দেয়। তার কথার উপর ভিত্তি করে মসজিদের জন্য তার দান গ্রহণ করা যাবে কি?

মসজিদুল হারামে নামাজ পড়লে অতিরিক্ত কোনো সওয়াব হবে কি

প্রশ্ন (৩৫৭৫) : আমি গত বছর হজ্ব করেছি। সে সময় মক্কায় মসজিদুল হারামে অনেক নামাজ জামাতে পড়া হয়েছে। জানতে চাচ্ছি, মসজিদুল হারামে নামাজ পড়লে কোনো অতিরিক্ত সওয়াব লাভ হবে কি?

মসজিদে হারামে নামাজ পড়ার ফজিলত কি পুরো হেরেম শরিফের জন্য

প্রশ্ন (৩৫৭২) : আমি একটি হাদিসে পড়েছি, মসজিদে হারামে এক নামাজে এক লাখ নামাজের সওয়াব দেওয়া হয়। প্রশ্ন হল, এই ফজিলত কি পুরো হেরেম শরিফের জন্য প্রযোজ্য? নাকি শুধু কাবার মসজিদের জন্য?

মসজিদে নববির এক নামাজে কত নামাজের সওয়াব পাওয়া যায়

প্রশ্ন (৩৫৭১) : বিভিন্ন বইয়ে মসজিদে নববির অনেক ফজিলতের কথা পড়েছি। আমার প্রশ্ন হল, কেউ যদি মসজিদে নববিতে নামাজ আদায় করে তাহলে এক নামাজে কতগুণ নামাজের সওয়াব লাভ হবে?

পাশাপাশি মসজিদ নির্মাণ করা যাবে কি

প্রশ্ন (৩৫৬২) : আমাদের এলাকায় একটি বড় মসজিদ রয়েছে। মসজিদ কমিটির সাথে এলাকার কিছু নেতৃস্থানীয় লোকের বিরোধ হয়। ফলে তারা সেই মসজিদের পাশেই আরেকটি মসজিদ নির্মাণ করতে চাচ্ছে। প্রশ্ন হল, এভাবে হিংসার বশবর্তী হয়ে প্রয়োজন না থাকলেও আরেকটি মসজিদ নির্মাণ করা কি ঠিক হচ্ছে?

ঘরের জামাতে জুমআর মসজিদের ফজিলত লাভ হবে কি

প্রশ্ন (৩৫৫৩) : আমি শুনেছি, জুমআর মসজিদে নামাজ পড়লে এক নামাজে পাঁচশত নামাজের সওয়াব পাওয়া যায়। আমি জানতে চাচ্ছি, আমি যদি ঘরে ঘরের লোকদের নিয়ে জামাতে নামাজ আদায় করি তাহলে সে ফজিলত লাভ হবে কি?

চেষ্টা করার পর প্রথম কাতারে নামাজ না পেলে সওয়াব পাবে কি

প্রশ্ন (৩৪৮০) : আমি শুনেছি, প্রথম কাতারে নামাজ পড়ার ফজিলত অনেক। আমি সর্বদা চেষ্টা করি মসজিদে আগে যেতে, যেন প্রথম কাতারে নামাজ পড়তে পারি। কিন্তু মাঝে মাঝে এমন হয় যে, চেষ্টা করার পরও প্রথম কাতারে জায়গা পাই না। প্রশ্ন হল, এমতাবস্থায় প্রথম কাতারে নামাজ পড়ার সওয়াব লাভ হবে কি?

মিম্বার স্থানান্তর করা যাবে কি

প্রশ্ন (৩৩৯২) : আমাদের গ্রামের মসজিদে একটি অতিরিক্ত মিম্বার রয়েছে। পাশের গ্রামের আরেকটি মসজিদে কোনো মিম্বার নেই। প্রশ্ন হল, আমাদের মসজিদের মিম্বর পাশের গ্রামের মসজিদে স্থানান্তর করা যাবে কি?

মসজিদের জায়গায় গাড়ি পার্কিং করা যাবে কি

প্রশ্ন (৩১৬৪) : আমাদের মসজিদে মুসল্লীদের জন্য গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। নামাজে আগত মুসল্লীরা সেখানে তাদের গাড়ি পার্ক করে থাকে। প্রশ্ন হল, মুসল্লী নয় এমন ব্যক্তির কাছে সেই পার্কিংয়ের জায়গা ভাড়া দেওয়া যাবে কি?

মসজিদে ধর্মীয় কোনো সংস্থার ব্যানার টানানো যাবে কি

প্রশ্ন (৩১৬৩) : কিছুদিন আগে আমাদের মসজিদে একটি ধর্মীয় সংস্থা ব্যানার টানিয়ে তাদের একটি সভা করে। এ নিয়ে আমাদের এলাকায় বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় যে, মসজিদে এভাবে ব্যানার টানিয়ে সভা করা বৈধ কিনা। আমার প্রশ্ন হল, তাদের এ কাজটি কি বৈধ হয়েছে?