জামায়াতে সালাত আদায়

আসসালাতু খাইরুম মিনান নাউম পুনরায় বলে আযান হবে কি

প্রশ্ন (৯৬৯৮) : আমি একবার ফজরের নামাযে আসসালাতু খাইরুম মিনান নাউম না বলে আল্লাহু আকবার বলে ফেলি। সাথে স্মরণ হওয়ায় পুনরায় আসসালাতু খাইরুম মিনান নাউম বলে আবার আল্লাহু আকবার বলি। জানতে চাচ্ছি, আমার সেদিনের আযান হয়েছিল কি?

মসজিদের নলকূপ থেকে পানি নেওয়া যাবে কি

প্রশ্ন (৯৫৩৪) : আমাদের এলাকার মসজিদে নলকূপ বসানো হয়েছে। এলাকায় এটা ছাড়া আর নলকূপ নেই। তাই মানুষজন এই নলকূপ থেকে পানি নিয়ে থাকে। জানতে চাচ্ছি, এটা কি তাদের জন্য বৈধ হচ্ছে?

মসজিদ দিয়ে বাহিরে যাওয়া যাবে কি

প্রশ্ন (৯৫৩৩) : আমাদের মাদরাসা ও মসজিদ লাগোয়া। মাদরাসা থেকে বের হওয়ার আলাদা রাস্তা থাকলেও আমরা মসজিদ দিয়ে বাহিরে গিয়ে থাকি। জানতে চাচ্ছি, এভাবে মসজিদ দিয়ে বাহিরে যাওয়া বৈধ হবে কি?

কুরআন ইয়াদের জন্য আয়োজিত নামাযে বড়রা ইকতেদা করতে পারবে কি

প্রশ্ন (৯৩৬৬) : হিফজখানায় ছাত্রদের কুরআন ইয়াদকে পাঁকা করার জন্য নামাযের আয়োজন করা হয়ে থাকে। সেখানে নাবালেগ বাচ্চারাও নামায পড়িয়ে থাকে। জানতে চাচ্ছি, উক্ত নামাযে বালেগরা ইকতেদা করতে পারবে কি?

মসজিদে ফ্লেক্সিলোডের ব্যবসা করা যাবে কি

প্রশ্ন (৯২৬১) : আমার ফ্লেক্সিলোডের ব্যবসা। এ বছর ইতিকাফে বসতে চাচ্ছি। মানুষরা আমাকে সবসময় ফ্লেক্সিলোডের জন্য ফোন করে। জানতে চাচ্ছি, ইতিকাফে বসে ফ্লেক্সিলোডের ব্যবসা করা যাবে কি?

সুদী টাকায় নির্মিত মসজিদে নামায পড়া কি বৈধ

প্রশ্ন (৯০৯৪) : আমাদের এলাকায় এক ব্যক্তি নিজস্ব টাকায় মসজিদ নির্মাণ করেছে। কিন্তু উক্ত ব্যক্তি সুদী কারবারে জড়িত। জানতে চাচ্ছি, উক্ত মসজিদে নামায পড়া বৈধ হবে কি?

রাস্তায় রাস্তায় মসজিদের জন্য কালেকশন করা কি ঠিক

প্রশ্ন (৮৯৫৭) : বর্তমানে বাংলাদেশের বিভিন্ন এলাকায় দেখা যায় যে, রাস্তার মোড়ে মোড়ে মসজিদের জন্য কালেকশন করা হয়। রাস্তায় চলাচলরত গাড়ি থামিয়ে কালেকশন করা হয়। জানতে চাচ্ছি, এভাবে মসজিদের জন্য কালেকশন করা সঠিক হচ্ছে কি?

অপ্রাপ্তবয়স্কর ইমামতি শুদ্ধ হবে কি

প্রশ্ন (৮৯৪০) : আমার ছেলের বয়স দশ বছর। সে কুরআনের হাফেজ। এলাকার লোকেরা চাচ্ছে, সে যেন এলাকার মসজিদে তারাবি পড়ায়। জানতে চাচ্ছি, আমার ছেলে এলাকার মসজিদে তারাবি পড়াতে পারবে কি?

জমিদাতা ক্ষমতা খাটাতে পারবে কি

প্রশ্ন (৮৮১৮) : মসজিদের জমিদাতা মসজিদ কমিটিকে বলেছে যে, সে যা বলবে তাই শুনতে হবে। অন্যথায় তার মসজিদে আসার দরকার নেই। জানতে চাচ্ছি, জমিদাতার কি এই ক্ষমতা প্রয়োগ করার অধিকার আছে?