সালাত বা নামাজ

আলহামদুলিল্লাহ বললে নামাজ ভেঙ্গে যাবে কি

প্রশ্ন (৫৭৯৭) : একদিন জামাতে নামাজ পড়া অবস্থায় হাঁচি আসলে ভুলে আলহামদুলিল্লাহ বলে ফেলি। নামাজের পর পাশের ব্যক্তি বলল, আপনার নামাজ ভেঙ্গে গিয়েছে। পুনরায় নামাজটি পড়ে নিতে হবে? জানতে চাচ্ছি, আমার সেদিনের নামাজটি কি পুনরায় পড়ে নিতে হবে?

إِنَّ الْبَاطِلَ كَانَ مَشْهُودًا – পাঠ করলে নামাজ হবে কি

প্রশ্ন (৫৭৯৫) : গত পরশু এশার নামাজে আমাদের মসজিদের ইমাম সাহেব কেরাত পাঠ করার সময় إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقًا – এর পরিবর্তে إِنَّ الْبَاطِلَ كَانَ مَشْهُودًا – পাঠ করেন। জানতে চাচ্ছি, উক্ত কারণে কি নামাজের কোনো ক্ষতি হবে?

মসজিদে চুল ফেলা কি মৃত গাধা ফেলে রাখার সমতুল্য

প্রশ্ন (৫৭৭৮) : জনৈক ব্যক্তিকে বলতে শুনলাম, মসজিদে চুল ফেলা মৃত গাধা ফেলে রাখার সমতুল্য। উক্ত ব্যক্তি এটিকে হাদিস হিসেবে বর্ণনা করেছে। জানতে চাচ্ছি, এটি কি কোনো হাদিস?

মাসবুক ভুলে সালাম ফিরালে নামাজ নষ্ট হবে কি

প্রশ্ন (৫৭৬৯) : আপনাদের ওয়েবসাইটের মাধ্যমে জানতে পেরেছি, ইমাম সাহু সেজদার সালাম ফিরালে মাসবুক ব্যক্তি তার সাথে সালাম ফিরাবে না। তবে ইমামের সাথে সাহু সেজদা করবে। জানতে চাচ্ছি, এক্ষেত্রে মাসবুক যদি ইমামের সাথে ভুলে সালাম ফিরিয়ে ফেলে তাহলে তার নামাজ নষ্ট হয়ে যাবে কি?

নারী পিতার বাড়িতে কি মুসাফির হবে

প্রশ্ন (৫৭৪৭) : আমার স্ত্রীকে নিয়ে আমি স্থায়ীভাবে ঢাকায় থাকি। আমার স্ত্রীর বাড়ি চাঁদপুর। জানতে চাচ্ছি, আমার স্ত্রী তার বাবার বাড়িতে গেলে মুসাফির হিসেবে গণ্য হবে কি?

দরূদ পাঠ করা অবস্থায় ইমাম সালাম ফেরালে মুক্তাদী কী করবে

প্রশ্ন (৫৭৪২) : আমি একদিন জামাতে নামাজ পড়া অবস্থায় শেষ বৈঠকে দরূদ পাঠ করছিলাম। সে মুহূর্তে ইমাম সাহেব সালাম ফিরিয়ে ফেলেন। করণীয় ঠিক না করতে পেরে আমিও সালাম ফিরিয়ে ফেলি। জানতে চাচ্ছি, তখন আমার করণীয় কী ছিল?

দোয়ায়ে মাছুরা পাঠ করা অবস্থায় সালাম ফিরিয়ে ফেললে কী করবে

প্রশ্ন (৫৭৪০) : মুক্তাদী দোয়া মাছুরা পাঠ করা অবস্থায় যদি ইমাম সাহেব সালাম ফিরিয়ে ফেলেন তাহলে মুক্তাদী কী করবে? সেও সালাম ফিরাবে, নাকি দোয়া পূর্ণ করবে?

ঢাকায় ফ্ল্যাট ক্রয় করলে গ্রামে গেলে কি মুসাফির হবে

প্রশ্ন (৫৭৩৪) : আমার গ্রামের বাড়িতে জায়গা জমি আছে। থাকার ঘরও আছে। পাশাপাশি আমি ঢাকায় একটি ফ্ল্যাট ক্রয় করেছি। এখানে আমার স্ত্রীকে নিয়ে থাকছি। মাঝে মাঝে গ্রামের বাড়িতেও যাই। প্রশ্ন হল, গ্রামের বাড়িতে গেলে কি আমি মুসাফির হবো?

ইবাজী মতাদর্শীর পিছনে নামাজ পড়া যাবে কি

প্রশ্ন (৫৭২৪) : আমি ওমান থাকি। সেখানে আহলে সুন্নত ওয়াল জামাআতের অনুসারী ইমাম পাওয়া দুষ্কর। জানতে চাচ্ছি, এমন ইমামের পিছনে নামাজ পড়লে নামাজ হবে কি? উল্লেখ্য, আমাদের এখানে সুন্নী ইমাম পাওয়া যায় না।

সালাতুর রাগায়েব নামে কোনো নামাজ আছে কি

প্রশ্ন (৫৬৯৯) : এক ব্যক্তিকে কিছুদিন আগে বলতে শুনলাম, সালাতুর রাগায়েব নামে একটি নামাজ আছে যা রজব মাসের প্রথম শুক্রবার পড়া হয়। নামাজটি অনেক ফজিলতপূর্ণ। জানতে চাচ্ছি, এমন কোনো নামাজ আছে কি?