কুরআন তেলাওয়াতের আদব ও কুরআন মুখস্থ করা

নামাযের বাহিরের সেজদা নামাযে দিবে কি

প্রশ্ন (৯৩৭১) : আমি একদিন নামায পড়ছিলাম। আমার পাশেই এক ব্যক্তি অল্প আওয়াজে কুরআন তেলাওয়াত করছিলেন। তিনি আস্তে আস্তে সেজদার আয়াত তেলাওয়াত করলেন। তারপরও আমি তা শুনে ফেলি। তাই নামাযেই উক্ত সেজদা দিয়ে দেই। জানতে চাচ্ছি, আমার উক্ত সেজদা আদায় হয়েছিল কি?

চলন্ত বাসে সেজদার আয়াত একাধিকবার পাড়লে কয়টি সেজদা দিতে হবে

প্রশ্ন (৯৩৬৮) : আমি জানি যে, একটি সেজদার আয়াত একাধিক মজলিসে বারবার পাঠ করা হলে একাধিক সেজদা আবশ্যক হয়। আমার প্রশ্ন হল, চলন্ত বাসে থাকা অবস্থায় একটি সেজদার একাধিকবার পাঠ করলে কয়টি সেজদা আবশ্যক হবে?

একই মজলিসে সেজদার আয়াত পাঠ ও শ্রবণে কয়টি সেজদা আবশ্যক হবে

প্রশ্ন (৯৩৬৫) : একই মজলিসে একটি সেজদার আয়াত পাঠ করার পর পাঠক যদি উক্ত সেজদার আয়াতে ঐ মজলিসেই আরেকজন থেকে শ্রবণ করে তাহলে তার উপর কয়টি সেজদা আবশ্যক হবে?

কুরআন পকেটে নিয়ে টয়লেটে যাওয়া যাবে কি

প্রশ্ন (৯৩৫২) : আমার বুকের পকেটে সবসময় ছোট একটি কুরআন মাজিদ থাকে। অবসরে তা পাঠ করে থাকি। জানতে চাচ্ছি, গেলাফে মুড়ানো অবস্থায় পকেটে করে তা টয়লেটে নিয়ে যাওয়া যাবে কি?

কুরআন ওজন করে সদকা করতে হবে কি

প্রশ্ন (৯৩৪৮) : আমাদের গ্রামে প্রচলিত আছে যে, কুরআন মাজিদ হাত থেকে পড়ে গেলে তা ওজন করে সে পরিমাণ চাল বা গম সদকা করে দিতে হয়। জানতে চাচ্ছি, শরিয়তে এমন কোনো বিধান আছে কি?

ভুলে যাওয়ার আশংকায় নেফাস অবস্থায় কুরআন পড়া যাবে কি

প্রশ্ন (৮৯৭৩) : আমি একজন হাফেজা নারী। নেফাস অবস্থায় দীর্ঘদিনের একটি বিরতি থাকে। সে সময় কুরআন তেলাওয়াত না করা হলে ভুলে যাওয়ার আশংকা থাকে। জানতে চাচ্ছি, উক্ত আশংকার কারণে নেফাস অবস্থায় কুরআন তেলাওয়াত করা যাবে কি?

নারীদের জন্য হিফজ করা কি নিষেধ

প্রশ্ন (৮৯৬৮) : কেউ কেউ বলে থাকেন, নারীদের জন্য হিফজ করা ঠিক নয়। কারণ পারিবারিক ব্যস্ততার কারণে কুরআন মুখস্ত রাখতে পারে না। জানতে চাচ্ছি, বিষয়টি কতটুকু শরিয়ত সম্মত?

আসরের পর কুরআন তেলাওয়াত কি নিষেধ

প্রশ্ন (৮৯২৩) : আমাদের পরিবারে একটি বিষয় প্রচলিত যে, পরিবারের লোকেরা আসরের পর কুরআন তেলাওয়াতকে অপছন্দ করে থাকে। তারা বলে, আসরের পর কুরআন তেলাওয়াত করা মাকরূহ। জানতে চাচ্ছি, আসরের পর কুরআন তেলাওয়াতের শরয়ি দৃষ্টিভঙ্গি কী?

আরবীর বাংলা উচ্চারণ পড়া যাবে কি

প্রশ্ন (৮৯২২) : বর্তমানে কিছু কুরআন পাওয়া যায়, যেগুলোতে আরবী উচ্চারণগুলো বাংলায় লিখে দেওয়া হয়। জানতে চাচ্ছি, উক্ত বাংলা উচ্চারণ দেখে কুরআন পাঠ করা যাবে কি?

অনুবাদ পড়লে খতম হবে কি

প্রশ্ন (৮৯২১) : রমযান মাস চলছে। এক ব্যক্তি কুরআন পাঠ করতে পারে না। সে যদি পুরো কুরআনের বাংলা অনুবাদ পাঠ করে তাহলে কুরআন খতমের সওয়াব পাবে কি?