নামাযে হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বললে কি নামায নষ্ট হবে?
প্রশ্ন (১৩০৭৫) : আমরা জানি যে, নামাযে অন্যের হাঁচির জবাব দিলে নামায নষ্ট হয়ে যায়। এখন প্রশ্ন হল, নিজে হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বললেও নামায নষ্ট হবে কি?
প্রশ্ন (১৩০৭৫) : আমরা জানি যে, নামাযে অন্যের হাঁচির জবাব দিলে নামায নষ্ট হয়ে যায়। এখন প্রশ্ন হল, নিজে হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বললেও নামায নষ্ট হবে কি?
প্রশ্ন (১৩০৭৪) : তাকবীরে তাশরীক কি নামায শেষ হওয়ার সাথে সাথেই বলতে হয়? আমার এক বন্ধুর সাথে তাকবীরে তাশরীক নিয়ে আলোচনা উঠলে সে বলে তাকবীরে তাশরীক নামাযের পর সাথে সাথেই বলতে হয়। নামাযের পর কোনো কথাবার্তা বলে ফেললে তখন আর তাকবীর বলা যায় না। জানার বিষয় হল, তার এ কথাটি কি ঠিক?
প্রশ্ন (১৩০৭৩) : নামাযে মাসবুক হওয়ার পর মাঝে মাঝেই ভুলে যাই যে, ইমামের সাথে কত রাকাত পেয়েছি। তখন আমার সাথে নামাযে শরীক হয়েছে এমন কোনো মাসবুক ব্যক্তির প্রতি লক্ষ্য করে অবশিষ্ট নামায পড়ে ফেলি। জানার বিষয় হলো, এভাবে নামায পড়ার দ্বারা নামায সহিহ হবে কি?
প্রশ্ন (১৩০৭২) : আমার উপর অনেকগুলো সিজদায়ে তিলাওয়াত ওয়াজিব হয়ে আছে, যা আদায় করিনি। এখন এগুলো আদায়ের সঠিক পদ্ধতি কী? প্রত্যেক সিজদার জন্য আলাদা দাঁড়ানো লাগবে কি? জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (১৩০৭১) : আমার অনেকগুলো টাকার উপর এ বছর যাকাত ওয়াজিব হয়েছে। ব্যবসার সম্পদও আছে প্রায় ৬ লাখ টাকার। তাই চিন্তা করেছি এলাকার প্রচলিত নিয়ম অনুযায়ী কাপড়ের মাধ্যমে আদায় করব।জানতে চাচ্ছি, কাপড়ের মাধ্যমে যাকাত আদায় করা যাবে কি?
প্রশ্ন (১৩০৭০) : আমার মামা ছোটবেলায় যে মহিলার দুধ পান করেছিল তার স্বামীর ছোট বোন অর্থাৎ সে মহিলার ননদের সাথে মামার বিবাহের আলোচনা চলছে। আমাদের মসজিদের ইমাম সাহেব এ কথা শুনে বললেন, এ বিবাহ শুদ্ধ হবে না। কারণ তারা এক অপরের মাহরাম। তাই জানতে চাচ্ছি, শরীয়তের দৃষ্টিতে এ বিবাহের হুকুম কী? দুধ মা’র ননদের সাথে মামার বিবাহ কি শুদ্ধ হবে?
প্রশ্ন (১৩০৬৯) : আমাদের ঈদগাহ মাঠটি আমাদের এলাকার এক মুরুব্বি ঈদের নামাযের জন্য ওয়াকফ করেছিলেন। এই মাঠে সারা বছর মানুষের চলাফেরা, খেলাধুলা, এমনকি কখনো গবাদি পশু বিচরণ করতেও দেখা যায়। ঈদের নামাযের পূর্বে ধোয়ামোছা করে মাঠটি নামাযের জন্য প্রস্তুত করা হয়। এখন জানতে চাচ্ছি, দাতা কর্তৃক ঈদের নামাযের জন্য ওয়াকফ করার পরও সেখানে বর্ণিত কাজগুলো করা যাবে কি?
প্রশ্ন (১৩০৬৮) : আমাদের বাজারে আমার দুটি দোকান আছে। একটিতে মুদীর ব্যবসা, অন্যটিতে কাপড়ের ব্যবসা আছে। আমার ছোট মামা দুবাই থাকে। কয়েকমাস আগে তিনি ছুটিতে দেশে আসেন। এক মাস আগে বিদেশ যাওয়ার সময় তিনি আমাকে দুই লাখ টাকা দেন আমার ব্যবসাতে লাভ-লস সমান অংশীদারীর ভিত্তিতে বিনিয়োগ করার জন্য। কিন্তু আমার উক্ত ব্যবসাদুটিতে পুঁজি বিনিয়োগ করার প্রয়োজন নেই। তাই আমি চাচ্ছিলাম মামাকে না জানিয়ে তার টাকা দিয়ে জমি ভাড়া নিয়ে চাষাবাদ করার জন্য। অতপর ফসল মাড়াই করে বিক্রি করে লাভ-লস বণ্টন করার জন্য। জানতে চাচ্ছি, এভাবে তার টাকা বিনিয়ো করলে কোনো সমস্যা আছে কি?
প্রশ্ন (১৩০৬৭) : ফজরের জামাত চলাকালীন আমি মসজিদে এসে ফজরের সুন্নত পড়ছিলাম। এমন সময় ইমাম সাহেব সিজদার আয়াত পাঠ করেন এবং সিজদাও আদায় করেন। সুন্নত শেষে আমি ঐ রাকাতের রুকুতে শরীক হয়ে যাই। জানার বিষয় হল, এ অবস্থায় নামায শেষে কি আমার উক্ত সিজদা আদায় করতে হবে?
প্রশ্ন (১৩০৬৬) : আমি এক মসজিদের ইমাম। বিভিন্ন সময় অনেক মুসল্লী তাড়াহুড়ো করে রুকুতে শরীক হওয়ার চেষ্টা করে। কিন্তু মসজিদ বড় হওয়ার কারণে অনেকে রুকুতে শরীক হতে না পেরে মাসবুক হয়ে যায়। তাই কোনো সময় আমি রুকুকে একটু দীর্ঘ করি, যাতে মুসল্লীরা রুকুতে শরীক হতে পারে। এভাবে রুকুকে দীর্ঘ করা কি শরীয়তের দৃষ্টিতে অনুমোদিত? জানিয়ে উপকৃত করবেন।
প্রশ্ন (১৩০৬৫) : রমযান মাসে আমাদের মসজিদের ইমাম সাহেব একদিন কুরআন শরীফের দুআ সম্বলিত আয়াত দ্বারা তারাবীর নামায পড়ান। এক্ষেত্রে তিনি একই রাকাতে কুরআনুল কারীমের বিভিন্ন জায়গা থেকে তিলাওয়াত করেন। জানার বিষয় হল, নামাযে এভাবে একই রাকাতে বিভিন্ন জায়গা থেকে তিলাওয়াত করার কী হুকুম?
প্রশ্ন (১৩০৬৪) : আমার নানু প্রতি সোম ও বৃহস্পতিবার নফল রোযা রাখেন। কিছুদিন আগে তিনি চোখের অপারেশন করিয়েছেন। তাতে ঘন ঘন ড্রপ ব্যবহার করতে হয়। জানার বিষয় হল, রোযা অবস্থায় চোখে ড্রপ ব্যবহার করলে রোযা নষ্ট হবে কি? অনুরূপ রোযা অবস্থায় নাকে ড্রপ ব্যবহার করলে রোযার কোনো ক্ষতি হবে কি?
প্রশ্ন (১৩০৬৩) : গত রমযানে আমি অসুস্থ থাকার কারণে কয়েকটি রোযা রাখতে পারিনি। এখনও তা কাযা হিসাবে রয়ে গেছে। কিন্তু রমযানের পরে কাযা রোযা না রেখে শাওয়ালের নফল রোযা রেখেছিলাম। তাই হযরতের কাছে জানার বিষয় হল, কাযা রোযা না রেখে নফল রোযা রাখলে তা কি সহিহ হবে?
প্রশ্ন (১৩০৬২) : কিছুদিন আগে আমাদের মসজিদের ইমাম সাহেব ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। চিকিৎসা করাতে গিয়ে তিনি অনেক টাকা ঋণী হয়ে যান। এলাকার এক লন্ডনপ্রবাসী চাচ্ছেন, নিজের যাকাতের টাকা দিয়ে তার ঋণ পরিশোধ করে দিতে। জানার বিষয় হল, যাকাতের টাকা দিয়ে মরহুম ইমাম সাহেবের ঋণ পরিশোধ করে দিলে ঐ ব্যক্তির যাকাত আদায় হবে কি?
প্রশ্ন (১৩০৬১) : আমার জানার বিষয় হল, কোন পিতা কি তার গরীব ছেলেকে (যে যাকাত নেওয়ার উপযুক্ত) যাকাত দিতে পারবে?
প্রশ্ন (১৩০৬০) : আমাদের এলাকায় খ্রিস্টানদের বসবাস বেশি। এবং এই এলাকার জমিদার সব খ্রিস্টান। কিন্তু সেখানে অনেক মুসলমানেরও বসবাস রয়েছে। প্রায় দুই/তিন হাজার মুসলমান বসবাসকারীর জন্য নামাযের উপযুক্ত কোনো জায়গা না থাকায় তারা সাময়িকভাবে পাঞ্জেগানা মসজিদ বা জামে মসজিদের জন্য কোনো ফ্লোর ভাড়া নিতে পারবে কি? উল্লেখ্য যে, তাদের জায়গা ক্রয় করার মত আর্থিক সামর্থ্যও নেই এবং তারা সেই ভাড়া ফ্লোরে নামাযের পাশাপাশি শিশু ও বয়স্কদের কুরআন শেখার ব্যবস্থাও রাখতে চায়।
প্রশ্ন (১৩০৫৯) : আমাদের এলাকার একজন চাষী ফসল ফলাতে গিয়ে অভাবে পড়ে যায়। তখন সে মানুষের কাছ থেকে সার ইত্যাদি কেনার জন্য এই বলে ঋণ নেয় যে, আমাকে এখন ১০,০০০/- টাকা ঋণ দিন, পরবর্তীতে ফসল হওয়ার পর কিছু ফসলসহ পূর্ণ ১০,০০০/- টাকা ফেরত দিয়ে দিব। জানার বিষয় হলো, এ ধরনের ঋণচুক্তি করা বৈধ আছে কি?
প্রশ্ন (১৩০৫৮) : আমি আসরের নামায আদায় করে ডেন্টালে যাই দাঁতের ট্রিটমেন্ট করানোর জন্য। এতে মাড়ির রক্তক্ষরণ শুরু হয় এবং মাগরিবের পুরো ওয়াক্তেই তা অব্যাহত ছিল। উক্ত অবস্থায়ই আমি অযু করে নামায আদায় করি। এখন জানার বিষয় হলো, রক্তক্ষরণের সময় নামায পড়া শুদ্ধ হয়েছে? নাকি উক্ত নামায পুনরায় পড়া আবশ্যক?
প্রশ্ন (১৩০৫৭) : এক ইফতার মাহফিলে অংশগ্রহণের পর সেখানে সবাই জামাতসহ নামায আদায় করি। উক্ত নামাযের পূর্বে আমাদের কেউ কেউ আযানের প্রস্তাব করলেও তা আমলে নেওয়া হয়নি। প্রশ্ন হল, এক্ষেত্রে কি আমাদের আযান দেওয়া জরুরি ছিল?
প্রশ্ন (১৩০৫৬) : কিছুদিন আগে আমাদের মসজিদে একজন নতুন ইমাম সাহেব এসেছেন। তো এই বছর তাকবীরে তাশরীক শুরু হওয়ার দিন নামাযের পর পরই সবাই একবার তাকবীর বলে থেমে যান। কিন্তু ইমাম সাহেব তিনবার পড়লেন। পরে সবাই তাঁকে এর কারণ জিজ্ঞাসা করলে তিনি বলেন, তিনবার পড়াও সুন্নত। তো জানার বিষয় হল, তাকবীরে তাশরীক কতবার পড়া সুন্নত?