প্রশ্নোত্তর

নিষিদ্ধ দিনগুলোতে কাফফারার রোযা রাখলে যথেষ্ট হবে কি

প্রশ্ন (৯৪৩৪) : কেউ যদি কাফফারার ষাটটি রোযা রাখা অবস্থায় মাঝখানে যদি নিষিদ্ধ দিনগুলো চলে আসে তাহলে এবং সে ঐ দিনগুলোতে রোযা রেখে ফেলে তাহলে কাফফারার রোযা হিসেবে গণ্য হবে কি?

এ বছরের ইতিকাফের মান্নত পরবর্তী রমযানে আদায় করা যাবে কি

প্রশ্ন (৯৪৩২) : আমি মান্নত করেছিলাম যে, এ বছর রমযানে ১০ দিন ইতিকাফ করব। কিন্তু বিশেষ কারণে ইতিকাফ করতে পারিনি। জানতে চাচ্ছি, আগামী বছরের রমযানে তা কাযা করতে পারব কি?

ঈদের দিন কাফফারার রোযা ভেঙ্গে ফেললে কি তা ঠিক থাকবে

প্রশ্ন (৯৪৩১) : কাফফারার রোযা রাখতে গিয়ে যদি ঈদের দিন চলে আসে এবং রোযা না রাখে তাহলে পরবর্তীতে নিষিদ্ধ দিনগুলো চলে যাওয়ার পর রোযা রাখলে কাফফারা ঠিক থাকবে কি?

বরের জন্য কি মেহেদি ব্যবহার বৈধ

প্রশ্ন (৯৪২১) : আমরা জানি, পুরুষরা মেহেদি ব্যবহার করতে পারে না। কারণ তা তাদের জন্য জায়েয নয়। কিন্তু কিছুদিন আগে এক বিয়ে বাড়িতে শুনলাম, পুরুষদের জন্য বৈধ না হলেও শুধু বরের জন্য বৈধ রাখা হয়েছে। জানতে চাচ্ছি, শরিয়তের এমন কোনো বিধান আছে কি?

স্ত্রীর মোহরের টাকা থেকে ঋণ নেওয়া যাবে কি

প্রশ্ন (৯৪১৭) : আমার পড়াশোনা এখনো শেষ হয়নি। পড়াশোনার খরচ চালানোর সামর্থ্যও নেই। জানতে চাচ্ছি, আমি কি পড়াশোনা খরচ চালানোর জন্য স্ত্রীর কাছ থেকে তার মোহরের টাকা ঋণ হিসেবে নিতে পারব কি? ঋণ দেওয়ার জন্য তাকে চাপাচাপি করা যাবে কি?