প্রশ্নোত্তর

গরিব ব্যক্তিকে জমি দেওয়ার পর যাকাতের নিয়ত করা যাবে কি

প্রশ্ন (৯৬১৫) : আমি একজন গরিব ব্যক্তিকে জমি দান করেছিলাম। জমি দান করার সময় যাকাতের নিয়ত ছিল না। এখন আমি যাকাতের নিয়ত করতে চাচ্ছি। প্রশ্ন হল, যাকাতের নিয়ত করলে আমার যাকাত আদায় হবে কি?

খরচের জন্য জমানো টাকায় যাকাত আসবে কি

প্রশ্ন (৯৬১৪) : আমরা চারজন বন্ধু মিলে একটি ফান্ড করেছি। এই ফান্ডের উদ্দেশ্য হল, এই্ ফান্ডের টাকা আমরা বিভিন্ন উপলক্ষ্যে খরচ করব। একেকজনের প্রায় আড়াই লক্ষ টাকার মত জমা হয়েছে। জানতে চাচ্ছি, উক্ত টাকার উপর যাকাত আসবে কি?

কাস্টমার থেকে পাওনা টাকা যাকাত হিসেবে মাফ করে দিলে হবে কি

প্রশ্ন (৯৬১৩) : আমার একটি মুদি দোকান আছে। একজন কাস্টমার আমার থেকে বাকি কিছু পণ্য ক্রয় করেছে। সে গরিব। আমার পাওয়া পরিশোধ করার ক্ষমতা রাখে না। জানতে চাচ্ছি, আমি যদি যাকাত হিসেবে তার পাওনা মাফ করে দেই তাহলে আমার যাকাত আদায় হবে কি?

ওয়াকফের সম্পত্তির আয় দিয়ে কেনা জমি বিক্রি করা যাবে কি

প্রশ্ন (৯৬১১) : আমাদের এলাকার মসজিদের জন্য একটি জায়গা ওয়াকফ করা হয়েছে মসজিদের খরচ নির্বাহের জন্য। সেখানে মসজিদ কমিটি একটি মার্কেট নির্মাণ করেছে। উক্ত মার্কেট থেকে প্রাপ্ত আয় দ্বারা তারা আরেকটি জমি ক্রয় করেছে। বর্তমানে বিশেষ প্রয়োজনে নতুন জমিটি বিক্রিকরে দিতে চাচ্ছে। প্রশ্ন হল, উক্ত জমি বিক্রি করা বৈধ হবে কি?

ওয়াকফকে মৃত্যুর সাথে সম্পৃক্ত করলে সাথে সাথে ওয়াকফ হবে কি

প্রশ্ন (৯৬১০) : আমি আমার একটি জমি মসজিদের জন্য ওয়াকফের নিয়ত করি। সে উদ্দেশ্যে আমার ছেলেকে মৌখিকভাবে বলি, আমার মৃত্যুর পর উক্ত জমিটি মসজিদে ওয়াকফ করে দিবে। বর্তমানে আমার টাকার প্রয়োজন দেখা দেওয়ায় উক্ত জমিটি বিক্রি করতে চাচ্ছি। জানতে চাচ্ছি, তা বিক্রি করা আমার জন্য বৈধ হবে কি?

৩০টি গরু না হলে কি যাকাত আসবে না

প্রশ্ন (৯৬০৮) : এক ব্যক্তি ব্যবসার উদ্দেশ্যে ১০টি গরু ক্রয় করেছে। যেগুলোর বাজারমূল্য ১০ লক্ষ টাকা। এ গরুগুলোর উপর যাকাত আসবে কি? উক্ত বিক্রেতা বলছে, ৩০টি না হলে যাকাত আসবে না।

রমযানের সংবাদ দিলে কি জাহান্নামের আগুন মাফ হয়ে যায়

প্রশ্ন (৯৬০৬) : শাবান মাস থেকেই অনলাইন প্লাটফর্মগুলোতে একটি হাদিস নামে একটি বক্তব্য দেখা যে, যে ব্যক্তি সর্বপ্রথম রমযানের সংবাদ দিবে তার জন্য জাহান্নামের আগুন মাফ হয়ে যাবে। জানতে চাচ্ছি, এটা কি হাদিস?

মামলার হাজিরা দিতে মসজিদ থেকে বের হওয়া যাবে কি

প্রশ্ন (৯৬০৫) : আমাকে একটি মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। জামিনে ছাড়া পেয়েছি। কিন্তু প্রতি মাসে মামলার হাজিরা দিতে আদালতে যেতে হয়। জানতে চাচ্ছি, ইতিকাফে বসা অবস্থায় আমি যদি মামলার হাজিরা দিতে মসজিদ থেকে বের হই তাহলে আমার ইতিকাফ ভেঙ্গে যাবে কি?

মান্নতের দিনের রোযা ছুটে গেলে নতুন করে শুরু করতে হবে কি

প্রশ্ন (৯৬০৪) : আমি মান্নত করেছিলাম, আমার অমুক কাজটি হলে মার্চের ১ তারিখ থেকে ৩১ পর্যন্ত মোট ৩১ দিন রোযা রাখব। আমার উক্ত কাজটি সম্পন্ন হওয়ায় আমি মার্চের ১ তারিখ থেকে ৩১ তারিখ পর্যন্ত রোযা রাখি। তবে মাঝে বিশেষ কারণে দুইটি রোযা ছুটে যায়। জানতে চাচ্ছি, আমার কি আবার নতুন করে ৩১ দিনের রোযা রাখতে হবে নাকি দুই দিনেরটা রেখে দিলেই হবে?

ইতিকাফ অবস্থায় জানাযা পড়ানোর জন্য বের হওয়া যাবে কি

প্রশ্ন (৯৬০০) : আমি ইতিকাফে বসেছি। আমার এক আত্মীয় মারা যাওয়ায় সকলে আমাকে রিকোয়েস্ট করে জানাযার নামায পড়াতে। কিন্তু ইতিকাফ নষ্ট হওয়ার আশংকায় আমি মসজিদ থেকে বের হয়নি। জানতে চাচ্ছি, আমার কাজটি কি ঠিক হয়েছে?

ইচ্ছাকৃত রোযা ভাঙ্গার পর হায়েয আসলে করণীয় কী

প্রশ্ন (৯৫৯৭) : আমি একবার কাজ করে ক্লান্ত হয়ে পড়ি। তাই ইচ্ছা করে রোযা ভেঙ্গে ফেলি। কিন্তু সেদিন বিকালেই আমার হায়েয চলে আসে। জানতে চাচ্ছি, আমার কি উক্ত রোযার কাযা করা লাগবে?