প্রশ্নোত্তর

পূজায় ডিউটি করা যাবে কি

প্রশ্ন (৯৭৯৫) : আমি একজন পুলিশ। কখনো কখনো হিন্দুদের পূজা অনুষ্ঠানের নিরাপত্তা রক্ষায় ডিউটি পড়ে। ডিউটি পরিবর্তনের আবেদন কেরা হলেও তা গৃহীত হয় না। জানতে চাচ্ছি, এক্ষেত্রে ডিউটি করলে শরিয়তের দৃষ্টিতে কোনো সমস্যা হবে কি?

সমুদ্র পথে দাফনের ব্যবস্থা না থাকলে কী করবে

প্রশ্ন (৯৭৯৪) : আমি একজন নাবিক। কিছুদিন আগে আমার এক সহকর্মী মারা যায়। স্থল থেকে আমরা তখন একমাসের দূরত্বে ছিলাম। ততদিনে তার লাশ পঁচে যাওয়ার সম্ভাবনা দেখা দেয়ায় আমরা জানাযা পড়ে সমুদ্রে ভাসিয়ে দেই। জানতে চাচ্ছি, সেক্ষেত্রে আমাদের করণীয় কী ছিল?

সন্তানদের জন্য ওয়াসিয়ত করলে কার্যকর হবে কি

প্রশ্ন (৯৭৯৩) : জনৈক ব্যক্তি মারা যাওয়ার আগে ওসিয়ত করে গিয়েছে যে, তার সকল সম্পদ তার সন্তানদেরকে দিতে হবে। অথচ তার স্ত্রী, পিতা ও মাতা এখনো জীবিত, যারা তার ওয়ারিস। জানতে চাচ্ছি, এক্ষেত্রে তার ওসিয়ত কার্যকর করা হবে নাকি ওয়ারিস সবাই সম্পদ পাবে?

মাটি কি মাথার কাছ থেকে দিবে

প্রশ্ন (৯৭৯২) : আমি শুনেছি, উপস্থিত লোকদের জন্য মৃতের কবরে তিনবার মাটি দেওয়া মুস্তাহাব। জানতে চাচ্ছি, তা কি মাথার দিক থেকে দিতে হবে?

ফ্রোজেন লাশকে গোসল দিলে তা যথেষ্ট হবে কি

প্রশ্ন (৯৭৯১) : জনৈক ব্যক্তি মারা গেলে তার ছেলে বিদেশ থেকে আসতে দেরি হওয়ায় তাকে ফ্রিজিং করে রাখা হয়। ৪ দিন পর লাশ বের করে গোসল দেওয়া হয়। কিন্তু তা জমে যাওয়ার কারণে বসানো যায়নি এবং নড়াচড়া করানো যায়নি। জানতে চাচ্ছি, তার গোসল আদায় হয়েছে কি?

লাইক না দিলে কি গুনাহ হবে

প্রশ্ন (৯৭৮৯) : আমি একটি ফেসবুক পেজ ফলো করি। সেখানে প্রতিদিন একটি করে হাদিস পোস্ট করা হয়। জানতে চাচ্ছি, আমি যদি সেগুলো লাইক না দেই তাহলে কি আমার গুনাহ হবে?

ডাটা কালেকশনে কিছু নাম বাদ পড়লে গুনাহ হবে কি

প্রশ্ন (৯৭৮৬) : আমি একটি কোম্পানীর ডাটা কালেকশনের কাজ করে থাকি। কখনো এমন হয় যে, আমি আমার কাজ যথাযথভাবেই করি। কিন্তু আমার অনিচ্ছায় ও অগোচরে দু’একটা নাম বচাদ পড়ে যায়। জানতে চাচ্ছি, উক্ত কারণে আমার কোনো গুনাহ হবে কি?

পদ্মফুলের ছবি আঁকা যাবে কি

প্রশ্ন (৯৭৭৯) : পদ্মফুল হিন্দুদের দেবি সরস্বতীর প্রতীক। জানতে চাচ্ছি, নারীরা কি মেহেদি দিয়ে পদ্মফুলের ছবি অঙ্কন করতে পারবে কি?

ক্রুশযুক্ত প্রাতিষ্ঠানিক পোশাক পরিধান করা যাবে কি

প্রশ্ন (৯৭৭৬) : বাংলাদেশে কিছু শিক্ষা প্রতিষ্ঠান আছে যেগুলো খৃস্টান কর্তৃক পরিচালিত। সেগুলোর প্রাতিষ্ঠানিক পোশাকে ক্রুশের চিহ্ন বিদ্যমান। জানতে চাচ্ছি, এমন পোশাক পরিধান করে কলেজে যাওয়া যাবে কি?