প্রশ্নোত্তর

গামছা ছিঁড়লে কি তা সেলাই করে ব্যবহার করা যায় না

প্রশ্ন (১০০৫৪) : আমাদের এলাকায় প্রচলিত আছে, গামছা ছিঁড়ে গেলে তা আর ব্যবহার করা যায় না। এমনকি সেলাই করেও না। এতে নাকি কুলক্ষণ হয়। জানতে চাচ্ছি, এ কথার কোনো ভিত্তি আছে কি?

হারাম বস্তুর ডেলিভারি করে আয় করা যাবে কি

প্রশ্ন (১০০৫২) : আমি পর্তুগাল থাকি। এখানে ডেলিভারি ম্যানের কাজ করি। অনেকে মদও ও অন্যান্য হারাম বস্তুও অর্ডার করে থাকে। আমি কি সেগুলো ডেলিভারি করতে পারব? উল্লেখ্য, আমার পরিবারে আমিই একমাত্র কর্মক্ষম। এই চাকরি ছেড়ে দিলে আমার পরিবার চলতে পারবে না।

শুকরের মাংসের বার্গার ফ্যাক্টরিতে কাজ করা যাবে কি

প্রশ্ন (১০০৫০) : আমি জার্মানিতে একটি বার্গার ফ্যাক্টরিতে কাজ করি। এখানের বার্গারগুলো শুধু শুকরের মাংস দ্বারাই তৈরি করা হয়ে থাকে। জানতে চাচ্ছি, এখানে চাকরি করা কি হালাল হবে?

মেয়াদ শেষে ভাড়ার টাকা ফেরত নেওয়া যাবে কি

প্রশ্ন (১০০৪৯) : আমি এক ব্যক্তির সাথে চুক্তি করেছি যে, তার জমি এক বছরের জন্য ভাড়া নিব। তাতে চাষাবাদ করে ফসল ফলিয়ে বিক্রি করব। লাভ ক্ষতি যা হবে সব আমার। চুক্তি শেষ হলে আমার ভাড়ার টাকা মালিক আমাকে আবার ফেরত দিবে। জানতে চাচ্ছি, এমন চুক্তি কি বৈধ হবে?

আগের কোম্পানীর কাস্টমারের নাম নিয়ে বিজনেস করা যাবে কি

প্রশ্ন (১০০৪৩) : আমি এক কোম্পানীর সেলসের কাজ করতাম। সেখানে কাস্টমারদের নাম ও মোবাইল কোম্পানীর সাইটে এন্ট্রি করা হত। আমি বর্তমানে আরেকটি কোম্পানীতে যোগ দিয়েছি। জানতে চাচ্ছি, উক্ত কোম্পানীর কাস্টমারদের নাম ও মোবাইল নম্বর নিয়ে আমি কি আমার বিজনেসের মার্কেটিং করতে পারব?

মোবাইল কেনায় সহযোগিতা করলে কি গুনাহ হবে

প্রশ্ন (১০০৪২) : আমার মোবাইল সম্পর্কে ভালো জানাশোনা আছে। এ কারণে পরিচিত লোকেরা আমাকে নিয়ে মোবাইল কিনতে যায়। জানতে চাচ্ছি, আমি যদি তাদেরকে মোবাইল কেনায় সহযোগিতা করি তাহলে তারা মোবাইল দিয়ে গুনাহের কাজ করলে আমার কি কোনো গুনাহ হবে?

বাসর ঘরে ঢুকার আগে টাকা আদায় করা যাবে কি

প্রশ্ন (১০০৩৯) : বর্তমানে অনেক বিয়ে বাড়িতে দেখা যায় যে, বাসর ঘরে বরকে ঢুকতে দেওয়া হয় না। বর কিছু টাকা দিলে তারপর ঢুকতে দেওয়া হয়। জানতে চাচ্ছি, এভাবে বরের কাছ থেকে জোরপূর্বক টাকা নেওয়া বৈধ হবে কি?