প্রশ্নোত্তর

সৎ মায়ের পিতার সাথে কি পর্দা করা জরুরি?

প্রশ্ন (১৩৮৯৫) : আমার মায়ের ইন্তেকালের পর বাবা দ্বিতীয় বিবাহ করেন। সৎ মায়ের পিতা মাঝে মাঝেই আমাদের বাড়িতে বেড়াতে আসেন মেয়েকে দেখার জন্য। সম্পর্কে যেহেতু তিনি আমার নানা হন তাই আমি তাকে মাহরাম মনে করে তার সামনে যাওয়া-আসা করতাম। কিন্তু একদিন আমার চাচাতো বোন বলল, সৎ মায়ের পিতা মাহরাম নন। তার সাথে পর্দা করা জরুরি। এখন জানার বিষয় হল, তার কথা কি সঠিক?

কাস্টমারের কাছে থাকা বাকি টাকার কি যাকাত দিতে হবে?

প্রশ্ন (১৩৮৯৪) : আমার ছোটখাটো একটি ব্যবসা আছে। আমার দোকানেপ্রায় পাঁচ লক্ষ টাকার পণ্য আছে । আমি সবসময় নগদ বিক্রি করার চেষ্টা করি। কিন্তু ব্যবসার খাতিরে অনেক সময় বাকি দিতে হয়। এভাবে মানুষের কাছে আমার প্রায় সত্তর-আশি হাজার টাকা বাকি আছে। আমার প্রশ্ন হল, যাকাতবর্ষ শেষ হলে ঐ বাকি টাকারও কি যাকাত দিতে হবে?

কোনো কাজ না করার কসম করার পর ভুলে তা করে ফেললে কি কসম ভেঙ্গে যাবে?

প্রশ্ন (১৩৮৯৩) : একবার আমি আল্লাহ তাআলার নামে কসম করে বলি যে, আমি এ কাজটি কখনো করব না। কিন্তু পরে বেখেয়ালে উক্ত কাজটি করে ফেলি। আমি জানতে চাচ্ছি যে, উক্ত কাজটি ভুলে করার দ্বারাও কি আমার কসম ভঙ্গ হয়ে গেছে? দয়া করে জানাবেন।

হাতের অতিরিক্ত আঙ্গুল কেটে ফেলা জায়েয আছে কি?

প্রশ্ন (১৩৮৯২) : জন্মগতভাবেই আমার ডান হাতে অতিরিক্ত একটি ছোট আঙ্গুল আছে। যার কারণে আমার অনেক কাজ করতে অসুবিধা হয়। তাই আমি জানতে চাচ্ছি, অপারেশনের মাধ্যমে আঙ্গুলটি কেটে ফেলা কি আমার জন্য বৈধ হবে?

কুরবানীর পশুতে সাত ভাগেই কুরবানী করতে হবে কি?

প্রশ্ন (১৩৮৯১) : আমাদের গ্রামের লোকজন মনে করে, একটা গরু বা একটা মহিষে কুরবানী করতে গেলে সাত ভাগই করা লাগে। সাত ভাগের কম হলে কুরবানী সহিহ হয় না। তাই তারা কখনো পশুতে শরীক কম হয়ে গেলে বাকি অংশগুলো তাদের মৃত আত্মীয়-স্বজনের নামে দিয়ে সাত ভাগ পূর্ণ করে থাকে। এখন আমার জানার বিষয় হল, তাদের উক্ত ধারণা কি সঠিক? একটি পশুতে কি সাত ভাগই পূর্ণ করা লাগে এবং মৃত ব্যক্তির জন্য ইসালে সাওয়াবের নিয়তে কুরবানী করা যাবে কি? করা জায়েয হলে এ ভাগের গোশত কি সদকা করে দিতে হবে?

নবজাতকের চুল সপ্তম দিনে কাটার বিধান কী?

প্রশ্ন (১৩৮৯০) : নবজাতক বাচ্চার চুল জন্মের ৭ম দিনে কাটার বিধান কী? ৭ম দিনের আগে বা পরে কাটা যাবে কি? এই চুল কাটা এবং আকীকা উভয়টি একসাথে করতে হবে নাকি আগে পিছে করলেও হবে? দয়া করে বিস্তারিত জানাবেন।

আপন বোনকে যাকাত দেওয়া যাবে কি?

প্রশ্ন (১৩৮৮৯) : আমার ফুফু আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় আমার বাবা তাদেরকে সবসময় আর্থিক সহযোগিতা করে আসছেন। ফুফু যাকাত গ্রহণের উপযুক্ত। তাই এ বছর বাবা তাদেরকে যাকাতের টাকা দেওয়ার ইচ্ছা করেছেন। কিন্তু আমার চাচা বললেন, আপন বোনকে তো যাকাত দেওয়া জায়েয নেই। এ কথা শুনে বাবা আর তাদেরকে যাকাত দেননি। এখন আমার জানার বিষয় হল, চাচার কথা কি ঠিক? আপন বোনকে কি যাকাত দেওয়া যায়?

হজ্বে অন্যকে দিয়ে কংকর নিক্ষেপ করানো যাবে কি?

প্রশ্ন (১৩৮৮৮) : আমি গত বছর হজ্ব করেছি। হজ্বের সব কাজ ভালোভাবেই সম্পন্ন করেছি। কিন্তু ১০ যিলহজ্ব বড় জামারায় প্রচণ্ড ভিড়ের কারণে নিজে কংকর মারতে পরিনি। যে কারণে আমি স্বামীকে দিয়ে ঐ দিন কংকর নিক্ষেপ করাই। আর ১১ ও ১২ যিলহজ্বের কংকর নিজেই মারি। দেশে আসার পর জানতে পারলাম, স্বামীকে দিয়ে কংকর মারানো নাকি বৈধ হয়নি। যদি তাই হয় তাহলে এখন আমার করণীয় কী?

মসজিদে দান করার মান্নত করার যাবে কি?

প্রশ্ন (১৩৮৮৭) : কোনো বস্তু অর্জনের উদ্দেশ্যে কি মান্নত করা জায়েয আছে? কেউ যদি চাকরি পাওয়ার আশায় মান্নত করে বলে যে, আমি পঞ্চাশ হাজার টাকা মসজিদে দান করব তাহলে তার এই কথা কি শরীয়তসম্মত হবে?

গায়েবানা জানাযা পড়ার বিধান কী?

প্রশ্ন (১৩৮৮৬) : আমাদের সমাজে একটি বিষয় প্রচলিত আছে। তা হলো, কোনো বড় ব্যক্তি মারা গেলে তার গায়েবানা জানাযা পড়া হয়ে থাকে। এলাকার কয়েকজন আলেমকে জিজ্ঞাসা করা হলে তারা এ পদ্ধতিকে সঠিক বলেন। এক্ষেত্রে তারা রাসূল (সা.) কর্তৃক বাদশাহ নাজাশীর গায়েবানা জানাযা পড়ার দলিল পেশ করে থাকে। এখন জানার বিষয় হল, গায়েবানা জানাযা নামায বৈধ কি? আর নাজাশীর ঘটনা দ্বারা গায়েবানা জানাযা প্রমাণিত হয় কি? দয়া করে বিস্তারিত জানাবেন।

কুরবানী সংক্রান্ত একটি মাসআলা।

প্রশ্ন (১৩৮৮৫) : কয়েক বছর আগে আমাদের বাবা মারা যায়। বাবা মারা যাওয়ার পর তার রেখে যাওয়া সম্পত্তি বণ্টন করা হয়নি। অবশ্য বাবা খুব বেশি সম্পত্তি রেখে যাননি। আমরা তিন ভাই। মা জীবিত আছেন। আমরা তিন ভাই চাকুরি করি। প্রত্যেকের নিজস্ব কিছু কিছু সম্পদ আছে। কুরবানীর সময় আমরা তিনভাই মিলে মায়ের নামে একটি ছাগল কুরবানী করে থাকি। আমি জানতে চাই, এভাবে আমাদের কুরবানী করা সহিহ হবে কি?

যাকাতের টাকা দিয়ে মাদরাসায় কিতাব কিনে দিলে কি যাকাত আদায় হবে?

প্রশ্ন (১৩৮৮৩) : এক ব্যক্তির উপর বিশ হাজার টাকা যাকাত ওয়াজিব হয়েছে। এখন সে চাচ্ছে, এই টাকা দিয়ে কিতাব ক্রয় করে মাদরাসার কুতুবখানায় ওয়াকফ করতে। জানার বিষয় হলো, এর মাধ্যমে কি তার যাকাত আদায় হবে?

ব্যান্ডেজের উপর মোজা পরলে কি তার উপর মাসাহ করা যাবে?

প্রশ্ন (১৩৮৮২) : আমার এক পায়ে ব্যান্ডেজ। অযু করার সময় ব্যান্ডেজের উপর মাসাহ করি। জানার বিষয় হল, ঐ ব্যান্ডেজের উপর মোজা পরলে কি তার উপর মাসাহ করা যাবে?

স্ত্রী-সন্তানদের মাঝে সম্পত্তি বণ্টনের পদ্ধতি কী হবে?

প্রশ্ন (১৩৮৮১) : আমার এক স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে আছে। আমার কিছু স্থাবর সম্পত্তি, জমা-জমি ও বাড়িঘর আছে। এবং কিছু ঋণও আছে। এ অবস্থায় আমার উক্ত ওয়ারিশদের মধ্যে সহায় সম্পত্তি ইত্যাদি বণ্টন করে যেতে চাই। সামান্য নিজের নামে রাখতে ইচ্ছুক। এ অবস্থায় আমাকে শরয়ী আইন মোতাবেক কী করতে হবে? দয়া করে জানাবেন।

পণ্যে দোষ পেলে তা ফেরত দেওয়ার বিধান কী?

প্রশ্ন (১৩৮৮০) : কোনো কোনো দোকান থেকে পণ্য কিনতে গেলে দোকানদার বলে যে, যা দেখার এখনই দেখে নিন। পণ্য ফেরত নেওয়া হয় না। এভাবে বলার পর যদি পণ্যের মধ্যে কোনো দোষ ধরা পড়ে তাহলে কি ফিরিয়ে দেওয়ার অধিকার থাকবে?

কুরবানীতের অংশীদার এক শরিকের টাকা অন্য শরিক পরিশোধ করে দিলে কি উক্ত কুরবানী সহিহ হবে?

প্রশ্ন (১৩৮৭৯) : আমরা চার ভাই মিলে প্রতি বছর একটি গরু কুরবানী করি। বড় ভাই এক ভাগ আর আমরা তিন ভাই দুই অংশ করে মোট ছয় ভাগ নিয়েছি। আমরা তিন ভাই সমান সমান টাকা দিয়ে অংশগ্রহণ করি। কিন্তু বড় ভাই আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় তিনি তার অংশের পুরো টাকা দেন না। তিনি যা দেন তার সাথে বাকি টাকা মিলিয়ে আমরা তার অংশ পূর্ণ করে দেই। অবশ্য গোশত সকলের অংশ হারেই বণ্টন করা হয়। জানতে চাই, উল্লেখিত পদ্ধতিতে আমাদের কুরবানী কি সহিহ হচ্ছে?

বাচ্চাকে দুধ পান করানোর সময়সীমা কত দিন?

প্রশ্ন (১৩৮৭৮) : বাচ্চাকে দুধ পান করানোর সময় সম্পর্কে একজন আলেমকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, আড়াই বছর পর্যন্ত পান করানো যাবে। তারপর হারাম হবে। এখন জানতে পারলাম, ২ বছরের পর দুধ পান করানো যাবে না। আমার জানার বিষয় হল, দুই বছরের পর দুধ পান করানোর কোনো সুযোগ আছে কি? এবং ঐ আলেমের কথা কি সঠিক? দয়া করে দলিলসহকারে জানালে কৃতজ্ঞ হব।

মসাফাহা-মুআনাকা করা কি বিদআত?

প্রশ্ন (১৩৮৭৭) : মাঝেমধ্যে মসজিদে কোনো মুসল্লিকে দেখা যায়, নামায শেষে পাশের জনের সাথে মুসাফাহা করছে। আবার অনেকে ঈদের নামাযের পর মুসাফাহা-মুআনাকা করেন। শুনেছি, এগুলো নাকি বিদআত। এ বিষয়ে শরীয়তের বিধান কী? জানালে উপকৃত হব।

এতেকাফকারী ব্যক্তি জানাযার নামায পড়ার জন্য মসজিদের বাইরে গেলে কি তার এতেকাফ নষ্ট হয়ে যাবে?

প্রশ্ন (১৩৮৭৬) : এতেকাফকারী ব্যক্তির জন্য জানাযার নামায পড়ার জন্য মসজিদের বাইরে যাওয়ার বিধান কী? এতে কি তার এতেকাফ নষ্ট হয়ে যাবে?