Feature

আল্লাহর পথে সামান্য সময় অবস্থান কি ক্বদরে ইবাদত করার চেয়েও উত্তম

প্রশ্ন (৯৮৭৮) : একটি বইয়ে পেলাম, আল্লাহর রাস্তায় এক মুহূর্ত অবস্থান করা হজরে আসওয়াদ সামনে নিয়ে ক্বদরের রাতে ইবাদত করার চেয়েও উত্তম। জানতে চাচ্ছি, এটা কি হাদিস?

প্রশ্ন

একটি বইয়ে পেলাম, আল্লাহর রাস্তায় এক মুহূর্ত অবস্থান করা হজরে আসওয়াদ সামনে নিয়ে ক্বদরের রাতে ইবাদত করার চেয়েও উত্তম। জানতে চাচ্ছি, এটা কি হাদিস?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

জ্বি, এটি হাদিস। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) ইরশাদ করেন,

‘আল্লাহর পথে সামান্য সময় অবস্থান করা হজরে আসওয়াদকে সামনে নিয়ে ক্বদরের রাতে ইবাদত করার চেয়েও উত্তম।’ [সহিহ ইবনে হিব্বান, হাদিস: ৩৪৩]

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: https://www.drkhalilurrahman.com/22592/article-details.html