Feature

গর্ভবতী নারী কি সাথে ভাজাপোড়া নিয়ে যেতে পারবে না

প্রশ্ন (৯৮৬৩) : আমার দাদি বলেন, গর্ভবতী নারী কোথায় গেলে সাথে ভাজাপোড় জাতীয় খাবার নিয়ে যেতে পারবে না। কারণ এতে খারাপ আছর পড়ে। জানতে চাচ্ছি, এ কথার কোনো ভিত্তি আছে কি?

প্রশ্ন

আমার দাদি বলেন, গর্ভবতী নারী কোথায় গেলে সাথে ভাজাপোড় জাতীয় খাবার নিয়ে যেতে পারবে না। কারণ এতে খারাপ আছর পড়ে। জানতে চাচ্ছি, এ কথার কোনো ভিত্তি আছে কি?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

না, এজাতীয় কোনো কথার ভিত্তি শরিয়তে নেই। বরং এগুলো কুসংস্কার। ইসলামি শরিয়ত এ জাতীয় ভ্রান্তিমূলক কথা থেকে বেঁচে থাকার নির্দেশ দিয়েছে। হাদিস শরিফে এসেছে,

‘আবু হুরায়রা (রা.) হতে বর্ণিত, রাসূল (সা.) বলেছেন, রোগে সংক্রমণ নেই। শুভ-অশুভ আলামত বলে কিছু নেই। পেঁচায় অশুভ আলামত নেই এবং সফর মাসে অকল্যাণ নেই।’ [সহিহ বুখারি, হাদিস: ৫৭৫৭]

তবে বাহিরে বের হলে কুরআন হাদিসে বর্ণিত দোয়া পড়ে তারপর বের হবে। তাহলে এতে ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না।

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: https://www.drkhalilurrahman.com/22562/article-details.html