Feature

সর্বজনীন পেনশন ব্যবস্থা কি বৈধ

প্রশ্ন (৯৮৫৭) : বর্তমানে সরকারের পক্ষ থেকে ‘সর্বজনীন পেনশন ব্যবস্থা’ নামে একটি স্কিম চালু হয়েছে। জানতে চাচ্ছি, এটা কি বৈধ?

প্রশ্ন

বর্তমানে সরকারের পক্ষ থেকে ‘সর্বজনীন পেনশন ব্যবস্থা’ নামে একটি স্কিম চালু হয়েছে। জানতে চাচ্ছি, এটা কি বৈধ?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

না, এটা নাজায়েয। কারণ এতে সুদ ও ধোঁকার সম্ভাবনা বিদ্যমান রয়েছে। আর সুদ ইসলামে কঠোরভাবে হারাম।

কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,

أَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا

‘আল্লাহ তাআলা ক্রয়-বিক্রয় বৈধ করেছেন এবং সুদ হারাম করেছেন।’ [সূরা বাকারা, আয়াত: ২৭৫]

তাছাড়া এতে ধোঁকার সম্ভাবনাও বিদ্যমান। কাজেই এ জাতীয় স্কিমে অংশগ্রহণ করা থেকে বিরত থাকতে হবে।

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: https://www.drkhalilurrahman.com/22550/article-details.html