হায়েয অবস্থায় উমরা আদায় করলে জরিমানা আসে কি
প্রশ্ন (৯৮২১) : আমি কিছুদিন আগে উমরা থেকে এসেছি। উমরা করা অবস্থায় আমার হায়েয ছিল। জানতে চাচ্ছি, হায়েয অবস্থায় উমরা করার কারণে কি কোনো জরিমানা আসবে?
প্রশ্ন
আমি কিছুদিন আগে উমরা থেকে এসেছি। উমরা করা অবস্থায় আমার হায়েয ছিল। জানতে চাচ্ছি, হায়েয অবস্থায় উমরা করার কারণে কি কোনো জরিমানা আসবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হায়েয অবস্থায় উমরা করা নিষেধ। কারণ উমরা কাজগুলো মসজিদে হয়ে থাকে। আর হায়েযা নারীদের জন্য হায়েয অবস্থায় মসজিদে প্রবেশ নিষেধ। কাজেই উক্ত কারণে আপনার উপর দমম আবশ্যক হয়েছে।
উক্ত হারামের সীমানায় জবাই করতে হবে। তবে তা জবাই করতে আপনাকে উপস্থিত হতে হবে না। বরং সেখানে অবস্থিত যে কারো মাধ্যমে করানো যাবে।
আলমাবসূত, সারাখসী ২/১৪০; ফাতহুল কাদীর ১/১৫৩
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/22470/article-details.html
← পূর্ববর্তী
শাওয়াল মাস থেকে হজ্বের ইহরাম বাঁধা যাবে কি
পরবর্তী →