মনে মনে কেরাত পড়লে নামায হবে কি
প্রশ্ন (৯৭২০) : আমি নামাযে মনে মনে কেরাত পড়ি। জানতে চাচ্ছি, এতে কি আমার নামায হবে?
প্রশ্ন
আমি নামাযে মনে মনে কেরাত পড়ি। জানতে চাচ্ছি, এতে কি আমার নামায হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
নামাযের মধ্যে কেরাত পড়া ছাড়া নামাজ সহিহ হয় না। কুরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন-
فَاقْرَءُوا مَا تَيَسَّرَ مِنَ الْقُرْآنِ
‘কুরআনের যতটুকু সহজ হয় ততটুকু পাঠ কর।’ [সূরা মুযযাম্মিল, আয়াত: ২০]
এক্ষেত্রে শর্ত হল, কেরাতের শব্দগুলো শুদ্ধ করে উচ্চারণ করা। একেবারে মনে মনে না পড়া। কাজেই কেউ যদি মনে মনে কেরাত পাঠ করে তাহলে তার নামায হবে না।
আলবাহুরুর রায়েক ১/৩৩৭, ফাতাওয়া তাতারখানিয়া ১/৪৪৭
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/22265/article-details.html
← পূর্ববর্তী
বাতিলকৃত সফরের কাযা নামায কয় রাকাত পড়বে
পরবর্তী →