Feature

অজু ছাড়া গিলাফ দিয়ে কুরআন বন্ধ করা যাবে কি

প্রশ্ন (৯৫০৯) : কখনো এমন হয় কুরআন তেলাওয়াত করতে করতে অজু চলে যায়। তখন কুরআনের গিলাফ দিয়ে কুরআন বন্ধ করলে গুনাহ হবে কি?

প্রশ্ন

কখনো এমন হয় কুরআন তেলাওয়াত করতে করতে অজু চলে যায়। তখন কুরআনের গিলাফ দিয়ে কুরআন বন্ধ করলে গুনাহ হবে কি?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

কুরআন মাজিদ আল্লাহ তাআলা কালাম। এটিকে ইহতেরাম করা অবশ্যই জরুরি। অজু ছাড়া কুরআন মাজিদ স্পর্শ করা যায় না। আল্লাহ তাআলা বলেন-

لَا يَمَسُّهُ إِلَّا الْمُطَهَّرُونَ

‘পবিত্র ব্যক্তি ছাড়া তাকে কেউ স্পর্শ করবে না।’ [সূরা ওয়াকিয়া, আয়াত: ৭৯]

তবে কেউ যদি কুরআন মাজিদের উপর থাকা পৃথক গিলাফের মাধ্যমে তা স্পর্শ করে তাহলে তাতে সমস্যা হবে না।

কাজেই পৃথক গিলাফ দ্বারা কুরআন মাজিদ বন্ধ করলে গুনাহ হবে না।

খুলাসাতুল ফাতাওয়া ১/১০৪, ফাতহুল কাদীর ১/১৪৯

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: https://www.drkhalilurrahman.com/21840/article-details.html