বেতনের দাবি ছেড়ে দেওয়ার পর পুনরায় বেতন দাবি করা যাবে কি
প্রশ্ন (৯৪৭০) : জনৈক ব্যক্তি এক মাদরাসায় কর্মরত ছিল। সে মাদরাসার আর্থিক অবস্থা ভালো না থাকায় তার তিন মাসের বেতন বকেয়া পড়ে। পরবর্তীতে সে চাকরি ছেড়ে অন্যত্র চলে যায়। বর্তমানে মাদরাসার আর্থিক অবস্থা ভালো। তাই মাদরাসা কর্তৃপক্ষ তার বকেয়া বেতন পরিশোধের জন্য তার সাথে যোগাযোগ করে। কিন্তু সে স্বেচ্ছায় তার বেতনের দাবি ছেড়ে দিয়ে বলে, বর্তমানে সে স্বচ্ছল। তার আর উক্ত টাকার প্রয়োজন নেই। কিন্তু একমাস পরে সে আবার উক্ত বেতন দাবি করছে। জানতে চাচ্ছি, মাদরাসা কর্তৃপক্ষ তাকে বেতন দিতে কি বাধ্য?
প্রশ্ন
জনৈক ব্যক্তি এক মাদরাসায় কর্মরত ছিল। সে মাদরাসার আর্থিক অবস্থা ভালো না থাকায় তার তিন মাসের বেতন বকেয়া পড়ে। পরবর্তীতে সে চাকরি ছেড়ে অন্যত্র চলে যায়। বর্তমানে মাদরাসার আর্থিক অবস্থা ভালো। তাই মাদরাসা কর্তৃপক্ষ তার বকেয়া বেতন পরিশোধের জন্য তার সাথে যোগাযোগ করে। কিন্তু সে স্বেচ্ছায় তার বেতনের দাবি ছেড়ে দিয়ে বলে, বর্তমানে সে স্বচ্ছল। তার আর উক্ত টাকার প্রয়োজন নেই। কিন্তু একমাস পরে সে আবার উক্ত বেতন দাবি করছে। জানতে চাচ্ছি, মাদরাসা কর্তৃপক্ষ তাকে বেতন দিতে কি বাধ্য?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কেউ যদি তার দাবি স্বেচ্ছায় ছেড়ে দেয় তাহলে সে পুনরায় উক্ত বিষয় আর দাবি করার ক্ষমতা রাখে না।
যেহেতু উক্ত ব্যক্তি তার বকেয়া বেতনের দাবি স্বেচ্ছায় ছেড়ে দিয়েছিল তাই এখন সে তা পুনরায় আর দাবি করতে পারবে না।
মাদরাসা কর্তৃপক্ষও উক্ত বেতনের টাকা দিতে বাধ্য নয়।
শরহুল মাজাল্লাহ ৪/৫৭৬
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/21761/article-details.html
← পূর্ববর্তী
বিক্রয় চুক্তি বাতিল করা কি সওয়াবের কাজ
পরবর্তী →