গর্ভবতী কুরবানীর মান্নতকৃত পশু দ্বারা কুরবানী দেওয়া যাবে কি
প্রশ্ন (৯৩২৮) : জনৈক ব্যক্তি কুরবানীর মান্নতে একটি গর্ভবতী গাভী ক্রয় করেছে। প্রশ্ন হল, সেকি উক্ত পশুই কুরবানী করবে?
প্রশ্ন
জনৈক ব্যক্তি কুরবানীর মান্নতে একটি গর্ভবতী গাভী ক্রয় করেছে। প্রশ্ন হল, সেকি উক্ত পশুই কুরবানী করবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
যে পশুতে কুরবানীর মান্নত করা হয় তা কুরবানীর জন্য নির্দিষ্ট হয়ে যায়। উক্ত পশু ছাড়া অন্য পশু দ্বারা কুরবানী দিলে কুরবানী আদায় হয় না।
কাজেই উক্ত ব্যক্তিকে সেই গর্ভবতী পশুটিই কুরবানী করতে হবে। যদিও গর্ভবতী পশু দ্বারা কুরবানী করাকে ফুকাহায়ে কেরাম মাকরূহ বলেছেন।
হেদায়া ২/৪৮৩; আলবাহরুর রায়েক ৮/৩১২
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/21476/article-details.html
← পূর্ববর্তী
খাবার সময় সালাম দিলে জবাব দেওয়া কি আবশ্যক
পরবর্তী →