নিজ সম্পদ থেকে মসজিদের কারেন্ট বিল দেওয়া যাবে কি
প্রশ্ন (৯২১৩) : আমাদের মসজিদের সভাপতি সাহেব নিজ টাকায় মসজিদের কারেন্ট বিল দিয়ে দেন। জানতে চাচ্ছি, এতে শরয়ি কোনো সমস্যা আছে কি?
প্রশ্ন
আমাদের মসজিদের সভাপতি সাহেব নিজ টাকায় মসজিদের কারেন্ট বিল দিয়ে দেন। জানতে চাচ্ছি, এতে শরয়ি কোনো সমস্যা আছে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
সভাপতি সাহেব যে নিজ টাকা দিয়ে মসজিদের কারেন্ট বিল প্রদান করে দিয়েছেন তাতে শরয়ি কোনো সমস্যা নেই। বরং এতে তিনি দানের ফযিলত লাভ করবেন। দানের ফযিলত সম্পর্কে রাসূল (সা.) ইরশাদ করেছেন,
‘সদকা এমনভাবে পাপ মোচন করে দেয় যেভাবে পানি আগুন নিভিয়ে দেয়।’ [সুনানে তিরমিযি, হাদিস: ৬১৪]
কাজেই তিনি মসজিদের কারেন্ট বিল প্রদান করে মহৎ কাজই করছেন।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/21242/article-details.html
← পূর্ববর্তী
ছেলের বিয়ের জন্য জমানো টাকায় যাকাত আসবে কি
পরবর্তী →