Feature

ফরয গোসল করে অজু করতে হবে কি

প্রশ্ন (৯১১৭) : ফরয গোসল করার পর নামাযের জন্য পুনরায় নতুন করে অজু করতে হবে কি?

প্রশ্ন

ফরয গোসল করার পর নামাযের জন্য পুনরায় নতুন করে অজু করতে হবে কি?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

শরিয়ত নির্ধারিত পদ্ধতিতে গোসল করলে আর অজু করার প্রয়োজন হয় না। বরং সেই গোসল দিয়েই নামাজ পড়া যায়।

হাদিস শরিফে এসেছে,

عَنْ عَائِشَةَ، – رضى الله عنها – قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ ﷺ لاَ يَتَوَضَّأُ بَعْدَ الْغُسْلِ

‘আয়েশা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল (সা.) গোসলের পর অজু করতেন না।’ [সুনানে নাসাঈ, হাদিস: ২৫৩)]

কাজেই ফরয গোসল করার পর নতুন করে অজু করতে হবে না।

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: https://www.drkhalilurrahman.com/21049/article-details.html