Feature

আগে পা ধুলে অজু হবে কি

প্রশ্ন (৯১০৫) : আমাদের অফিসে পা ধোয়ার ব্যবস্থা বাথরুমে। তাই আমরা অজু করার সময় বাথরুম থেকে আগে পা ধুয়ে এসে তারপর অজু বাকি অঙ্গুলো ধৌত করি। জানতে চাচ্ছি, এভাবে অজু করলে কি অজু হবে?

প্রশ্ন

আমাদের অফিসে পা ধোয়ার ব্যবস্থা বাথরুমে। তাই আমরা অজু করার সময় বাথরুম থেকে আগে পা ধুয়ে এসে তারপর অজু বাকি অঙ্গুলো ধৌত করি। জানতে চাচ্ছি, এভাবে অজু করলে কি অজু হবে?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

হানাফী মাযহাব মতে অজুর অঙ্গগুলো ধারাবাহিকভাবে ধৌত করা জরুরি নয়। বরং তা সুন্নতের অন্তর্ভুক্ত। ধারাবাহিকতা রক্ষা না করা হলে সুন্নতের খেলাফ হলেও অজু হয়ে যাবে।

কাজেই হানাফী মাযহাব মতে আপনার অজু হয়ে যাবে।

কিতাবুল আছল ১/২৪; বাদায়েউস সানায়ে ১/১১২

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: https://www.drkhalilurrahman.com/21024/article-details.html