নামাযে অন্য চিন্তা আসলে নামায নষ্ট হয় কি
প্রশ্ন (৯০৮৭) : নামাযে দাঁড়ালে বিভিন্ন ধরণের চিন্তা আসে। জানতে চাচ্ছি, উক্ত কারণে নামায নষ্ট হবে কি?
প্রশ্ন
নামাযে দাঁড়ালে বিভিন্ন ধরণের চিন্তা আসে। জানতে চাচ্ছি, উক্ত কারণে নামায নষ্ট হবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
নামায পড়তে হয় খুশু-খুযুর সাথে। কুরআন মাজিদে আল্লাহ তাআলা প্রকৃত মুমিনদের পরিচয় দিতে গিয়ে বলেন-
قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ الَّذِينَ هُمْ فِي صَلَاتِهِمْ خَاشِعُونَ
‘সে সব মুমিনরা সফল হয়েছে, যারা তাদের নামাযে খুশু-খুযু অবলম্বন করে থাকে।’ [সূরা মুমিনুন, আয়াত: ১-২]
নামাযে বিভিন্ন ধরণের চিন্তা ভাবনা আসে শয়তানের পক্ষ থেকে। হাদিস শরিফে এসেছে,
عَنْ عَائِشَةَ قَالَتْ: سَأَلْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الِالْتِفَاتِ فِي الصَّلَاةِ فَقَالَ: هُوَ اخْتِلَاسٌ، يَخْتَلِسُهُ الشَّيْطَانُ مِنْ صَلَاةِ الْعَبْدِ
‘আয়েশা (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে সালাতে এদিক ওদিক তাকানো সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, এটা এক ধরনের ছিনতাই, যার মাধ্যমে শয়তান বান্দার সালাত হতে অংশ বিশেষ ছিনিয়ে নেয়।’ [সহিহ বুখারি, হাদিস: ৭৫১]
সুতরাং নামাযে বিভিন্ন চিন্তা আসলেও তাৎক্ষণিক নামাযে মনোযোগ ফিরিয়ে আনতে হবে। তবে উক্ত কারণে নামায নষ্ট হবে না।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/20988/article-details.html
← পূর্ববর্তী
দীর্ঘকরণের উদ্দেশ্যে একাকি ফরয নামায পড়া যাবে কি
পরবর্তী →