Feature

سُبْحَانَ ‌اللَّهِ ‌العَظِيمِ ‌وَبِحَمْدِهِ পাঠ করলে কি খেজুর গাছ রোপন করা হয়

প্রশ্ন (৮৯৩৩) : একটি বইয়ে পেলাম, কেউ যদি একবার سُبْحَانَ ‌اللَّهِ ‌العَظِيمِ ‌وَبِحَمْدِهِ পাঠ করে তাহলে তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপন করা হয়। জানতে চাচ্ছি, এ ব্যাপারে কোনো হাদিস আছে কি?

প্রশ্ন

একটি বইয়ে পেলাম, কেউ যদি একবার سُبْحَانَ ‌اللَّهِ ‌العَظِيمِ ‌وَبِحَمْدِهِ পাঠ করে তাহলে তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপন করা হয়। জানতে চাচ্ছি, এ ব্যাপারে কোনো হাদিস আছে কি?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

জ্বি, বিষয়টি সঠিক। হাদিস শরিফে বিষয়টি এসেছে। রাসূল (সা.) বলেন,

مَنْ قَالَ: ‌سُبْحَانَ ‌اللَّهِ ‌العَظِيمِ ‌وَبِحَمْدِهِ، غُرِسَتْ لَهُ نَخْلَةٌ فِي الجَنَّةِ

‘যে লোক (একবার) বলে “সুবহানাল্লাহিল আযীম ওয়াবিহামদিহী”, তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ লাগানো হয়।’ [সুনানে তিরমিযি, হাদিস: ৩৪৬৪]

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: https://www.drkhalilurrahman.com/20678/article-details.html