ইশারা করার সময় আঙ্গুল নাড়ানো যাবে কি
প্রশ্ন (৮৭২৯) : তাশাহুদ পাঠ করার সময় আঙ্গুল দিয়ে ইশারা করা অবস্থায় তা নাড়ানো যাবে কি?
প্রশ্ন
তাশাহুদ পাঠ করার সময় আঙ্গুল দিয়ে ইশারা করা অবস্থায় তা নাড়ানো যাবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
না, তাশাহুদ পাঠ করার সময় আঙ্গুল দিয়ে ইশারা করা অবস্থায় তা নাড়ানো যাবে না। রাসূল (সা.) আঙ্গুল নাড়াতেন না। হাদিস শরিফে এসেছে,
عن عبد الله بن الزبير أنه ذكر: أن النبيَّ - صلى الله عليه وسلم -كان يُشيرُ بإصبَعِه إذا دعا، ولا يُحرِّكُها
‘আবদুল্লাহ ইবনে যুবাইর (রা.) বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দোয়া পাঠকালে আঙ্গুল দ্বারা ইশারা করতেন, অবশ্য আঙ্গুল নাড়তেন না।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ৯৮৯]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/20247/article-details.html