Feature

বধিরের সালামের উত্তর দিবে কীভাবে

প্রশ্ন (৮৫৩৭) : বধির যদি সালাম দেয় তাহলে তার সালামের উত্তর দিবে কীভাবে?

প্রশ্ন

বধির যদি সালাম দেয় তাহলে তার সালামের উত্তর দিবে কীভাবে?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

বধির যদি সালাম দেয় তাহলে তার সালামের উত্তর মুখে দিয়ে সাথে হাতে ইশারা করেও বুঝিয়ে দিবে। কুরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন-

وَإِذَا حُيِّيتُمْ بِتَحِيَّةٍ فَحَيُّوا بِأَحْسَنَ مِنْهَا أَوْ رُدُّوهَا

‘যখন তোমাদেরকে সালাম দেওয়া হয় তোমরা জবাব দাও তার চেয়ে উত্তম পন্থায় অথবা উত্তরে তাই বল।’ [সূরা নিসা, আয়াত: ৮৬]

আদ্দুররুল মুখতার ৬/৪১৩; খুলাসাতুল ফাতাওয়া ৪/৩৩৩; আলমুহীতুল বুরহানী ৮/১৮

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=19848&preview=true