Feature

মান্নতের অবস্থান কী

প্রশ্ন (৮৩৮৫) : ইসলামে মান্নতের অবস্থান কী?

প্রশ্ন

ইসলামে মান্নতের অবস্থান কী?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

ইসলাম মান্নত করতে উৎসাহিত করে না। বরং মান্নত না করে সরাসরি সাদাকা করতে উৎসাহিত করে। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-

إِنَّ النَّذْرَ لَا يُقَدِّمُ شَيْئًا وَلَا يُؤَخِّرُ وَإِنَّمَا يُسْتَخْرَجُ بِالنَّذْرِ مِنْ الْبَخِيلِ

নিশ্চয় মান্নত কোন কিছুকে অগ্রপশ্চাত করে না। বরং মান্নতের মাধ্যমে কৃপণ থেকে মাল বের করা হয়। [সহিহ বুখারি, হাদিস: ৬৬৯২]

তাই মান্নত না করে মান্নতের পূর্বেই সাদাকা করা উচিত।

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=19532&preview=true