Feature

বিছানায় মশার রক্ত লাগলে কি তা ধুতে হবে

প্রশ্ন (৮৩৭০) : রাতে শোয়ার সময় মশা খুব জ্বালাতন করে। অনেক সময় মশার রক্ত বিছানায় লেগে যায়। এ ক্ষেত্রে কি বিছানা ধোয়া জরুরি?

প্রশ্ন

রাতে শোয়ার সময় মশা খুব জ্বালাতন করে। অনেক সময় মশার রক্ত বিছানায় লেগে যায়। এ ক্ষেত্রে কি বিছানা ধোয়া জরুরি?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

মশার রক্ত নাপাক নয়। হাদিস শরিফে এসেছে-

عَنْ أَبِي جَعْفَرٍ ، وَعَطَاءٍ ؛ أَنَّهُمَا لَمْ يَرَيَا بِدَمِ الْبَرَاغِيثِ وَالْبَعُوضِ بَأْسًا.

আতা, আবু জাফর (রহ.) বলেন, কাপড়ে মাছি-মশার রক্ত লাগলে কোনো সমস্যা হবে না। [মুসান্নাফ ইবনে আবি শাইবা, হাদিস: ২০৩১]

তাই পবিত্র করার জন্য তা ধোয়া জরুরি নয়।

বাদায়েউস সানায়ে ১/১৯৫; আলবাহরুর রায়েক ১/২২৯

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=19498&preview=true