Feature

ফজর নামাজ কখন পড়া মুস্তাহাব

প্রশ্ন (৮৩৫৯) : শুনেছি, প্রত্যেক নামাজের মুস্তাহাব সময় আছে। ফজরের নামাজের মুস্তাহাব সময় কোনটি?

প্রশ্ন

শুনেছি, প্রত্যেক নামাজের মুস্তাহাব সময় আছে। ফজরের নামাজের মুস্তাহাব সময় কোনটি?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

হানাফি মাযহাবের সিদ্ধান্ত অনুযায়ী ফজরের নামাজ একটু ফর্সা করে পড়া মুস্তাহাব। কারণ হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-

أسفروا بالفجر فإنه أعظم للأجر

‘তোমরা ফজরের নামায ফর্সা করে আদায় কর। কেননা তা অধিক সওয়াবের কাজ।’ [জামে তিরমিযি, হাদিস: ১৫৪]

তবে এ জন্য খুব বেশি বিলম্ব করা যাবে না যে, সূর্য উঠে যাওয়ার উপক্রম হয়। তাই আধা ঘন্টার মত সময় বাকি থাকতে ফজর নামাজে দাঁড়িয়ে যাওয়া ভাল।

আলমুহীতুল বুরহানী ২/৮; শরহুল মুনইয়াহ ২৩২

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=19471&preview=true