Feature

হিন্দুর সালামের উত্তর কী হবে

প্রশ্ন (৮৩০৯) : কোন হিন্দু যদি সালাম দেয় তাহলে কীভাবে উত্তর দিব?

প্রশ্ন

কোন হিন্দু যদি সালাম দেয় তাহলে কীভাবে উত্তর দিব?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

হিন্দুরা সালাম দিলে তার উত্তরে কেবল ওয়ালাইকুম বলবে। কারণ হাদিস শরিফে এমনটির আদেশ দেওয়া হয়েছে। হাদিস শরিফে এসেছে-

عن أنس أن أصحاب النبي صلى الله عليه و سلم قالوا للنبي صلى الله عليه و سلم إن أهل الكتاب يسلمون علينا فكيف نرد عليهم ؟ قال قولوا وعليكم

আনাস ইবনে মালেক (রা.) বর্ণনা করেন, কয়েকজন সাহাবী আল্লাহর রাসূল (সা.)-এর নিকট আরয করলেন, আহলে কিতাব আমাদেরকে সালাম দিয়ে থাকে। আমরা তাদেরকে কীভাবে এর উত্তর দিব? তখন রাসূলুল্লাহ (সা.) বললেন, তোমরা ‘‘ওয়া আলাইকুম’’ বলবে।

সহিহ মুসলিম, হাদিস: ২১৬৩

খুলাসাতুল ফাতাওয়া ৪/৩৩৪; আলবাহরুর রায়েক ৮/২০৪

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=19383&preview=true