Feature
রক্ত দিলে হুরমত সাব্যস্থ হবে কি
প্রশ্ন (৮২২২) : আমি যদি কাউকে রক্ত দেই তাহলে কি তার সাথে হুরমত সাব্যস্থ হবে?
প্রশ্ন
আমি যদি কাউকে রক্ত দেই তাহলে কি তার সাথে হুরমত সাব্যস্থ হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
রক্ত দেওয়ার মাধ্যমে হুরমত সাব্যস্থ হয় না। বরং হুরমত শুধুমাত্র সাব্যস্থ দু’টি কারণে। একটি হল জন্মসূত্রে। আর অপরটি হল দুধপানসূত্রে। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-
إن الرضاعة تحرم ما يحرم من الولادة
‘জন্মসূত্র যা হারাম করে দুধপানও তাকে হারাম করে।’ [সহিহ বুখারি, হাদিস: ১৪৪৪]
কাজেই আপনি যদি কাউকে রক্ত দেন তাহলেও তার সাথে আপনার হুরমত সাব্যস্থ হবে না।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/19191/article-details.html