Feature

উম্মুল মাসাকিন কার উপাধি ছিল

প্রশ্ন (৮১৭৮) : উম্মুল মাসাকিন কার উপাধি ছিল?

প্রশ্ন

উম্মুল মাসাকিন কার উপাধি ছিল?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

যায়নাব বিনতে খুজাইমা (রা.)-এর উপাধি ছিল উম্মুল মাসাকিন। হাদিস শরিফে এসেছে,

تَزَوَّجَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ زَيْنَبَ بِنْتَ خُزَيْمَةَ، وَهِيَ ‌أُمُّ ‌الْمَسَاكِينِ، سُمِّيَتْ لِكَثْرَةِ إِطْعَامِهَا الْمَسَاكِينَ

‘রাসূল (সা.) যায়নাব বিনতে খুজাইমা (রা.)-কে বিয়ে করেছিলেন। তিনি ছিলেন উম্মুল মাসাকিন। তাকে এ নামে নাম করণের কারণ হল, তিনি মিসকিনদেরকে অধিক আহার করাতেন।’ [আল মুজামুল কাবীর, হাদিস: ১৪৮]

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: https://www.drkhalilurrahman.com/19100/article-details.html