Feature

আইয়ামে তাশরীকে পিছনের নামাজ কাযা করলে তাকবীরে তাশরীক পড়তে হবে কি

প্রশ্ন (৮১০৭) : আমি নিয়মিত পিছনের কাযা নামাজ পড়ি। এখন আইয়ামে তাশরীকে যদি পিছনের নামাজ কাযা করি তাহলে কি আমাকে কাযা নামাজের পরও তাকবীরে তাশরীক পড়তে হবে?

প্রশ্ন

আমি নিয়মিত পিছনের কাযা নামাজ পড়ি। এখন আইয়ামে তাশরীকে যদি পিছনের নামাজ কাযা করি তাহলে কি আমাকে কাযা নামাজের পরও তাকবীরে তাশরীক পড়তে হবে?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

তাকবীরে তাশরীকের আমল নির্দিষ্ট দিন ও নির্দিষ্ট নামাজের সাথে সম্পৃক্ত। তাই পিছনের নামাজ কাযা করলে তার পর তাকবীরে তাশরীক পড়তে হবে না।

তাবয়ীনুল হাকায়েক ১/৫৪৫; আলমুহীতুল বুরহানী ২/৫১২

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=18951&preview=true