Feature

নামাজে নিতম্বের অংশে প্যান্ট নেমে গেলে কি নামাজ হবে

প্রশ্ন (৮০৭৪) : মসজিদে নামাজ পড়তে গেলে দেখা যায়, অনেকে প্যান্ট পরে নামাজ পরে। আর রুকু সেজদায় গেলে পেছন থেকে প্যান্ট নিচে নেমে যায়। এ অবস্থায কি নামাজ হবে?

প্রশ্ন

মসজিদে নামাজ পড়তে গেলে দেখা যায়, অনেকে প্যান্ট পরে নামাজ পরে। আর রুকু সেজদায় গেলে পেছন থেকে প্যান্ট নিচে নেমে যায়। এ অবস্থায কি নামাজ হবে?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

পুরুষের জন্য নাভির নিচ বরাবর থেকে হাঁটু সহ সতর। হাদিস শরিফে এসেছে-

ما بين السرة إلى الركبة عورة

‘নাভি থেকে হাঁটু পর্যন্ত আওরত বা সতর।’ [মাজমাউয যাওয়ায়েদ, হাদিস: ২২৩৫]

তাই যদি এটটুকু অংশের মধ্যে কোন অঙ্গের এক চতুর্থাংশ তিন তাসবীহ পরিমাণ খোলা থাকে তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে।

আদ্দুররুল মুখতার ১/৪০৪, ৪০৮; খুলাসাতুল ফাতাওয়া ১/৭৪; ফাতাওয়া হিন্দিয়া ১/৫৯

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=18889&preview=true