ভুলে দুই বার রুকু দিলে কি নামাজ হবে
প্রশ্ন (৮০৬৩) : আমি আজকে বিতরের নামাজ পড়তে গিয়ে প্রথমে দোয়ায়ে কুনুত না পড়ে রুকুতে চলে যাই। পরে স্মরণ হওয়া মাত্র দাঁড়িয়ে দোয়ায়ে কুনুত পড়ে আবার রুকু করি। তবে নামাজ শেষে সাহু সেজদা করি। এতে কি আমার নামাজ হয়েছে?
প্রশ্ন
আমি আজকে বিতরের নামাজ পড়তে গিয়ে প্রথমে দোয়ায়ে কুনুত না পড়ে রুকুতে চলে যাই। পরে স্মরণ হওয়া মাত্র দাঁড়িয়ে দোয়ায়ে কুনুত পড়ে আবার রুকু করি। তবে নামাজ শেষে সাহু সেজদা করি। এতে কি আমার নামাজ হয়েছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
প্রশ্নোক্ত ক্ষেত্রে সাহু সেজদা দেওয়ায় আপনার নামাজ আদায় হয়ে গিয়েছে। তবে আপনার কাজটি নিয়মমতো হয়নি। নিয়ম হল, দোয়ায়ে কুনুত না পড়ে রুকুতে চলে গেলে আর উঠবে না। বরং স্বাভাবিকভাবে নামাজ শেষ করে সাহু সেজদা দিবে।
আর যদি দোয়ায়ে কুনুতের জন্য দাঁড়িয়ে যায় তাহলে সেক্ষেত্রে পুনরায় রুকু করবে না। বরং নামাজ শেষে সাহু সেজদা দিবে।
শরহুল মুনইয়াহ ৪৬০; ফাতাওয়া খানিয়া ১/৬৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=18865&preview=true
← পূর্ববর্তী
মসজিদকে চলাচলের রাস্তা বানানো যাবে কি
পরবর্তী →