Feature

লেমেনেটিং করা আয়াতের কাগজে ওজু ছাড়া হাত দেওয়া যাবে কি

প্রশ্ন (৭৯৬৩) : আমাদের বাসায় লেমেনেটিং করা কাগজে বিভিন্ন আয়াত ও সূরা লেখা রয়েছে। এগুলো দেয়ালে টাঙ্গানো রয়েছে। পরিষ্কার করার সময় এগুলো ধরতে হয়। তাই জানতে চাই, ওজু ছাড়া এগুলো ধরা যাবে কি?

প্রশ্ন

আমাদের বাসায় লেমেনেটিং করা কাগজে বিভিন্ন আয়াত ও সূরা লেখা রয়েছে। এগুলো দেয়ালে টাঙ্গানো রয়েছে। পরিষ্কার করার সময় এগুলো ধরতে হয়। তাই জানতে চাই, ওজু ছাড়া এগুলো ধরা যাবে কি?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

কাগজের যে অংশে কুরআনের আয়াত রয়েছে সে অংশে ওজু ছাড়া স্পর্শ করা যাবে না।

তবে আয়াতের বাহিরের অংশ ওজু ছাড়া স্পর্শ করা যাবে। অবশ্য এ ক্ষেত্রেও ওজুর সাথেই স্পর্শ করা উচিত।

আদ্দুররুল মুখতার ১/১৭৩, ২৯৩; আলবাহরুর রায়েক ১/২০১

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=18657&preview=true